1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

ডিএসসিসি এলাকার ঝুঁকিপূর্ণ ভবন অপসারণে মেয়রের নির্দেশ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ মার্চ, ২০১৭
  • ৬৫ Time View

ঢাকা সিটি কর্পোরেশন এলাকার চিহ্নিত ১০৯টি ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।
তিনি আজ রাজধানীর ধলপুরে ডিএসসিসি’র পরিচ্ছন্নতা কর্মীদের ঝুঁকিপূর্ণ ভবন অপসারণ কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, এই ঝুঁকিপূর্ণ ভবনের জায়গায় ডিএসসিসি’র পরিচ্ছন্নতা কর্মীদের জন্য বাসা নির্মাণ প্রকল্পের আওতায় নতুন ভবন নির্মাণ করা হবে। স্থান পরিদর্শন শেষে তিনি এই নিবাস নির্মাণে বিদ্যমান ঝুঁকিপূর্ণ ভবন উদ্বোধন করেন মেয়র।
সাঈদ খোকন বলেন, সরকারি ও বেসরকারি ঝুঁকিপূর্ণ ১০৯টি ভবন দ্রুত সময়ের মধ্যে অপসারণের নির্দেশ দেয়া হয়েছে।
তিনি বলেন, ‘নির্বাচিত মেয়র হিসেবে সিটি কর্পোরেশন এলাকার জনগণের জানমালের নিরাপত্তা জরুরি। তাই আগামী ৩ থেকে ৬ মাসের মধ্যে বনলতা ও নিউ সুপার মাকেটসহ ঝুঁকিপূর্ণ ভবনগুলো অপসারণের নির্দেশ দেয়া হয়েছে। সে মোতাবেক আজ থেকে কাজ শুরু হয়েছে।’
ডিএসসিসি’র সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা এ সময় মেয়রের সঙ্গে ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ