1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

খিলগাঁওয়ের ঘটনায় মামলা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ মার্চ, ২০১৭
  • ৭৪ Time View

রাজধানীর খিলগাঁওয়ে র‌্যাব চেকপোস্টে বিস্ফোরক নিয়ে অনুপ্রবেশের চেষ্টার ঘটনায় সন্ত্রাস দমন আইনে মামলা হয়েছে।

র‌্যাব-৩ এর ডিএডি কাজী হাসানুজ্জামান বাদী হয়ে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছেন।

শনিবার রাত ১০টা ৩০ মিনিটে মামলাটি খিলগাঁও থানায় নথিভুক্ত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন খিলগাঁও থানার ডিউটি অফিসার এসআই মাইনুল হক খান।

শনিবার আনুমানিক ভোর ৪টা ৩৫ মিনিটের দিকে মোটরসাইকেল ও বিস্ফোরকসহ খিলগাঁওয়ের শেখের জায়গায় র‌্যাব-৩ এর চেকপোস্টে অনুপ্রবেশের চেষ্টা করেন এক ব্যক্তি। চেকপোস্টে থাকা র‌্যাব সদস্যদের গুলিতে তিনি নিহত হন।

তার আগের দিন শুক্রবার রাজধানীর আশকোনায় র‌্যাবের অস্থায়ী ক্যাম্পে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। এতে হামলাকারী ছাড়া আর কেউ নিহত হননি।

মধ্যপ্রাচভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) ওই হামলার দায় স্বীকার করে বলে জানিয়েছে বিবিসি।

তবে র‌্যাবের পক্ষ থেকে এ দাবি অস্বীকার করা হয়েছে। মুফতি মাহমুদ খান জাগো নিউজকে বলেন, ‘বাংলাদেশে আইএসের কোনো অস্তিত্ব নেই। শুক্রবার আত্মঘাতী হামলার তদন্তে এ পর্যন্ত আইএসের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ