1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

ঋণের টাকায় কেনা হচ্ছে ৩ উড়োজাহাজ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ মার্চ, ২০১৭
  • ৮৪ Time View

সরকার থেকে সরকার (জি টু জি) প্রক্রিয়ায় কানাডার কাছ থেকে ঋণ নিয়ে তিনটি বোম্বার্ডিয়ার ড্যাশ-৮কিউ ৪০০ উড়োজাহাজ কেনার প্রস্তুতি নিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

ইতোমধ্যে এ লক্ষ্যে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি করা হয়েছে বলে বিমানের পরিকল্পনা শাখা সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, এই কমিটি কানাডা কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশন (কেসিসি), এক্সপোর্ট ডেভেলপমেন্ট কানাডা (ইডিসি) এবং বোম্বার্ডিয়ার কোম্পানির সঙ্গে দরদাম করে চুক্তি করবে। উড়োজাহাজ কেনার প্রক্রিয়াটি জিটুজি ব্যবস্থার অধীনে বাস্তবায়িত হবে।

উড়োজাহাজ তিনটি কেনার জন্য প্রস্তাবিত ঋণের পরিমাণ ৭০ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৫৬ কোটি টাকা।  উড়োজাহাজ তিনটি ২০১৮ সালের শেষ দিকে হস্তান্তর করা হবে।

এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এয়ার মার্শাল (অব.)এনামুল বারী জাগো নিউজকে জানিয়েছেন, কানাডা থেকে উড়োজাহাজ তিনটি কেনার সিদ্ধান্ত হয়েছে। ব্যবস্থাপনা পর্ষদ প্রথমে ফরাসি-ইতালি ভিত্তিক এটিআর ৭২ এবং ড্যাশ-৮ কিউ৪০০ উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেয়। পরে এটিআর ৭২ এর পরিবর্তে ড্যাশ-৮ কিউ ৪০০ উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত হয়।

আলোচনা ও চুক্তি চূড়ান্ত করে ওই মডেলের তিনটি কানাডিয়ান উড়োজাহাজ কিনতে ইতোমধ্যে কমিটি গঠন ও প্রয়োজনে সার্বভৌম গ্যারান্টি নেয়া হবে বলে তিনি জানান।

নতুন তিনটি উড়োজাহাজ এলে স্থানীয় ও আঞ্চলিক রুটে ফ্লাইট অপারেশন গতি পাবে এবং ফ্লাইট বাতিলের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে যাবে বলেও জানান তিনি।

কানাডার মন্ট্রিলে অবস্থিত বোম্বার্ডিয়ার বিশ্বের তৃতীয় বৃহত্তম উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ