1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
যুক্তরাজ্যে শিক্ষার্থী ভিসায় আর্থিক সামর্থ্য প্রমাণের শর্ত কঠোর হচ্ছে স্বপ্ন-বঞ্চনার নাটক ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’, আসছে শিল্পকলায় মুক্তিযুদ্ধের সিনেমা বানাতে চান বিপাশা হায়াত, কেন? ২০২৭ সালেই শৈশবের ক্লাবে ফিরছেন মেসি? বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহতের ঘটনায় পলাতক ট্রাকচালক গ্রেপ্তার সৌদি আরবে নিহত ৫ প্রবাসীর মরদেহ আসছে কাল দেশের ৪৯ বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা প্রকাশনায় শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে সিনেমা পরিচালনা করলে রাজের পরামর্শ নেব: দেব শুরু হলো তৃতীয় দিনের খেলা, লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত গুটিয়ে দেওয়া

শীর্ষস্থান মজবুত করলো রিয়াল

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ মার্চ, ২০১৭
  • ১০১ Time View

আগের ম্যাচ বার্সা হেরে যাওয়ার রিয়ালের সামনে সুযোগ ছিল পয়েন্টের ব্যবধানটা বাড়িয়ে নেওয়ার। আর এই সুযোগটা ভালোভাবেই কাজে লাগাল রোনালদো-বেনজামারা। আক্রমণ-পাল্টা আক্রমণের ম্যাচে অ্যাথলেটিক বিলবাওকে ২-১ গোলে হারিয়ে বার্সা থেকে পাঁচ পয়েন্ট এগিয়ে গেল জিদানের শিষ্যরা।

বার্সার সঙ্গে ব্যবধান বাড়ানোর লক্ষ্য নিয়ে প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক হয়ে খেলতে থাকে রিয়াল। এরই ধারাবাহিকতায় ম্যাচের নবম মিনিটে বল জালে জড়ান রোনালদো। তবে রেফারি অফসাইডের বাঁশি বাজালে হতাশ হয় রিয়াল সমর্থকরা। ম্যাচের ২০ মিনিটে রামোসের হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে গোল বঞ্চিত হয় রিয়াল।

অবশেষে ম্যাচের ২৫ মিনিটে দলকে লিড এনে দেন বেনজামা। বাঁ-দিক থেকে রোনালদোর বাড়ানো দারুণ পাসে প্রথম শটেই গোল করেন ফরাসি স্ট্রাইকার। ফলে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল।

দ্বিতীয়ার্ধে সমতায় ফিরতে মরিয়া হয়ে খেলতে থাকে বিলবাও। ম্যাচের ৬৩ মিনিটে গোলের সুযোগও পায় স্বাগতিকরা। তবে উইলিয়ামের শট দারুণ ক্ষিপ্রতায় রুখে দেন নাভাস। কিন্তু এর দুই মিনিট পরেই সমতায় ফেরে বিলবাও। বাঁ-দিক থেকে রাউল গার্সিয়ার হেড গোলমুখে পেয়ে ফিরতি হেডে ফাঁকা জালে বল জড়ান স্পেনের ফরোয়ার্ড আদুরিস।

তবে এর তিন মিনিট পরই আবারো এগিয়ে যায় রিয়াল। কর্নার থেকে রোনালদোর মাথা ছুঁইয়ে বল কাসেমিরোর পায়ে এসে পড়ে। বিনা বাধায় লক্ষ্যভেদ করেন ব্রাজিলের এই ডিফেন্ডার। বাকি সময় আর গোল না হলে জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল।

এই জয়ে রিয়াল মাদ্রিদের পয়েন্ট হল ২৭ ম্যাচে ৬৫। ৬০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বার্সেলোনা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ