1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

বাংলাদেশের পতাকা দিয়ে জুতার ডিজাইন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ মার্চ, ২০১৭
  • ১০০ Time View

বাংলাদেশের পতাকা, মানচিত্রের ছবি এবং মহান শহীদ ও স্বাধীনতা দিবসকে ব্যবহার করে বিভিন্ন ধরনের জুতা বিক্রির বিজ্ঞাপন দিয়েছে ই-কমার্সভিত্তিক মার্কিন প্রতিষ্ঠান Zazzle। বিষয়টি নিয়ে নিন্দার ঝড় ওঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফেসবুকে প্রতিবাদ জানাচ্ছেন অনেকে।
ফেসবুকে তারা বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন। মো. জাহাঙ্গীর আলম বাবর লিখেছেন, ‘এটি উস্কানি নয় প্রতিবাদ: সামর্থের মধ্যে প্রতিবাদ, বাবর আলীর প্রতিবাদ।  রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা , লাল-সবুজের পতাকা, জাতীয় পতাকার অবমাননা করে পায়ে…’

রাব্বি চৌধুরী লিখেছেন, লক্ষ লক্ষ মানুষের প্রাণের মূল্য কোথায়? আসুন আমাদের বিবেককে জাগ্রত করে এই অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াই।’ তিনি প্রশ্ন রেখেছেন, বাংলাদেশে এমন পণ্য সমীচীন কি কখনো?’

জীনাত লীনা একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘দেখুন এদের স্পর্ধা! আপনারাই কিছু বলুন।’

রেজা সিদ্দিক নামে এক ব্যক্তি প্রশ্ন করে লিখেছেন, ‘এরা কারা? বাংলাদেশের পতাকা নিয়ে এমন ব্যবসা করছে? এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি করছি।’

মাহমুদ দোলান নামে অপর এক ব্যক্তি লিখেছেন, ‘এই হেয় কর্মের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাই।

উল্লেখ্য, সম্প্রতি ই-কমার্স সাইট অ্যামাজনে ভারতের জাতীয় পতাকা নিয়েও পণ্যের বিজ্ঞাপণ করেছিল। এরপর প্রতিবাদের মুখে অ্যামাজন কর্তৃপক্ষ তা সরিয়ে নিতে বাধ্য হয়। এ ক্ষেত্রে ভারত সরকারও জোরালো ভূমিকা রেখেছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ