1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

বাংলা একাডেমী বঙ্গবন্ধুর আত্মজীবনীর দ্বিতীয় গ্রন্থ প্রকাশ করেছে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০১৭
  • ৯২ Time View

মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন উপলক্ষে তাঁর আত্মজীবনীর দ্বিতীয় গ্রন্থ প্রকাশিত হয়েছে।
৩৩২ পৃষ্টার এই গ্রন্থের শিরোনাম হচ্ছে ‘কারাগারের রোজনামচা’। এতে বঙ্গবন্ধুর ১৯৬৬ সাল থেকে ১৯৬৮ সাল পর্যন্ত কারাস্মৃতি স্থান পেয়েছে।
বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান বুধবার বিকেলে গণভবনে প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা এবং কনিষ্ঠ কন্যা শেখ রেহানার কাছে এই গ্রন্থের কপি হস্তান্তর করেন।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ১৯৬৯ সালে কারাগার থেকে মুক্তি দেয়ার সময় পাকিস্তান সরকার বঙ্গবন্ধুর লেখা দুইটি ডায়রি আটক করে। এর একটি ডায়রি ২০০৯ সালে তাঁর সরকার ক্ষমতায় আসার পর স্পেশাল ব্রাঞ্চের সহযোগিতায় উদ্ধার করা হয়।
শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুর চীন সফর ও আগরতলা ষড়যন্ত্র মামলার ওপর শিগগিরই আত্মজীবনী প্রকাশিত হবে। তিনি এই গ্রন্থ প্রকাশের জন্য বাংলা একাডেমীকে ধন্যবাদ জানান।
শামসুজ্জামান খান বলেন, ‘কারাগারের রোজনামচা’ ১৭ মার্চ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে এবং এরপর বাংলা একাডেমীর বুক স্টলগুলোতে তা পাওয়া যাবে।
এ সময় অন্যান্যের মধ্যে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, অধ্যাপক ফখরুল আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরী এবং প্রেস সচিব ইহসানুল করিম উপস্থিত ছিলেন।
বাসস/একেএইচ/এবিএইচ/২০৫০/রশিদ/-এবিএইচ

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ