1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনামঃ
মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ ব্যাংক এমডিদের মূল্যায়নে স্কোরিং পদ্ধতি, ৬ মাস পরপর প্রতিবেদন হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১০% বেশি শিশু রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার সিলেট সফরে যাচ্ছেন মির্জা ফখরুল হঠাৎ অসুস্থ সোনালি দিনের নায়ক মাহমুদ কলি, চাইলেন দোয়া ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, কমছে না গরম রাশিয়ার ডিজেল অবকাঠামোয় হামলা বন্ধে জেলেনস্কির প্রতি ট্রাম্পের আহ্বান মঙ্গলবার সিলেটে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল রাবির সাবেক শিক্ষার্থীকে হানি ট্র্যাপে ফেলে মুক্তিপণ আদায়, গ্রেফতার ৪ লেভেল ওয়ান কোচিং কোর্স ক্রিকেটারদের ভবিষ্যতের চিন্তা কমাচ্ছে

সৌদিতে প্রবাসীদের রেসিডেন্ট কার্ড নবায়ন না করলে জরিমানা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ মার্চ, ২০১৭
  • ৭৫ Time View

সৌদিতে প্রবাসীদের রেসিডেন্ট কার্ড নবায়ন না করলে স্পন্সরদের শাস্তি পেতে হবে এবং সঙ্গে জরিমানাও গুনতে হবে। পাসপোর্ট দপ্তর থেকে জানানো হয়েছে, সঠিক সময়ে প্রবাসী শ্রমিকদের রেসিডেন্ট কার্ড নবায়ন করতে না পারলে স্পন্সরদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

শাস্তি বা জরিমানা এড়াতে সময় শেষ হওয়ার আগেই নিজেদের রেসিডেন্ট কার্ড নবায়নের জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছে পাসপোর্ট দপ্তর।

রেসিডেন্ট কার্ডের মেয়াদ শেষ হয়ে গেলে ওই কার্ডধারী ব্যক্তি কোনোভাবেই দাপ্তরিক কাজে ই-সার্ভিস ব্যবহার করতে পারবেন না।

আইন অনুযায়ী, নীতি ভঙ্গ করলে শাস্তি দ্বিগুণ করা হবে। ২০১৫ সালের অক্টোবর থেকেই মুকেম কার্ড নবায়ন শুরু করেছে পাসপোর্ট দপ্তর। মুকেম কার্ডকে ইকামা এবং রেসিডেন্ট পারমিট কার্ডে রুপান্তর করা হয়েছে। এই কার্ডের মেয়াদ পাঁচ বছর। প্রতি বছর সয়ংক্রিয়ভাবেই এই কার্ডের মেয়াদ বাড়ানো হয়।

মুকেম কার্ডে ব্যক্তির ছবি, জাতীয়তা, জন্ম তারিখ, পেশা, স্পন্সরের নাম এবং কার্ডের মেয়াদ শেষ হওয়ার তারিখ উল্লেখ করা থাকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ