1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন

ঈদের ব্যস্ততায় মালয়েশিয়ায় মোশাররফ-জুঁই

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ মার্চ, ২০১৭
  • ১৪৩ Time View

আসছে রোজা ঈদকে সামনে রেখে এরইমধ্যে শুরু হয়ে গেছে নির্মাতা-শিল্পীদের ব্যস্ততা। সেই ব্যস্ততায় ডুব দিয়েছেন ছোটপর্দার দাপুটে অভিনেতা মোশাররফ করিমও। সঙ্গে রয়েছে তার স্ত্রী জুঁই করিমও। বর্তমানে তারা ঈদের জন্য নির্মিতব্য চারটি নাটকের শুটিংয়ে মালয়েশিয়ায় অবস্থান করছেন।

জানা গেছে, এ মাসের শুরুতে সপরিবারে মালয়েশিয়ায় পৌছে চারটি নাটকের কাজ সম্পন্ন করেন তারা। বর্তমানে শুটিং শেষে মালয়েশিয়া বেড়াচ্ছেন এই দম্পতি। মালয়েশিয়ায় শুটিং সম্পন্ন করা চারটি নাটকের মধ্যে রয়েছে আসাদুজ্জামান সোহাগ রচিত এবং রিপন মিয়া পরিচালিত নাটক ‘থার্ড পারসন’, আর বি প্রীতমের রচনা ও পরিচালনায় ‘ম্যানপাওয়ার’, ইমরাউল রাফাতের পরিচালনায় ‘বেঙ্গল সমিতি’ নামের সাত পর্বের নাটক এবং কায়সার আহমেদের পরিচালনায় ‘রুপালি প্রান্তর’ ধারাবাহিক নাটক।

সবগুলো নাটকই আগামী ঈদে বিভিন্ন চ্যানেলে প্রচার হবে। সবকিছু শেষ করে আগামী ১৮ মার্চ দেশে ফিরবেন এই দম্পতি।

ছোটপর্দার পাশাপাশি চলচ্চিত্রেও মাঝেমধ্যে অভিনয় করেন মোশাররফ করিম।  সম্প্রতি শেষ করেছেন তৌকীর আহমেদের পরিচালনায় ‘হালদা’ ছবির শুটিং। কিছুদিনের মধ্যে ‘কয়লা’ নামের ছবিতে কাজ শুরু করবেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ