1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

শততম টেস্ট শুরু অন্যরকম এক ইতিহাসে

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ মার্চ, ২০১৭
  • ১১৩ Time View

মাত্র তিনটা ওভার- এতেই কিছু বলে দেয়া যায় না। হয়তো যায়। কিন্তু টেস্ট ক্রিকেটে কিছুতেই নয়। আর তিনটা ওভার যদি হয় একদম ম্যাচের প্রথম তিন ওভার; তাহলে নিশ্চয় এই তিন ওভার দিয়ে ম্যাচের কোনো কিছু বিশ্লেষণ করাও হয়তো সম্ভব নয়। তারপরও বাংলাদেশের শততম টেস্টের প্রথম তিন ওভার নিয়ে একটা বিশ্লেষণ করাই যায়। কারণ ইতিহাস যে হয়ে গেছে।

গত ১৭ বছরে খেলা ৯৯ টেস্টের ৪১টি ম্যাচে আগে বোলিং করেছে বাংলাদেশ। কিন্তু কোনোটিতেই প্রথম তিন ওভারে টানা রান আটকে রাখতে পারেননি বাংলাদেশি বোলাররা। অর্থাৎ টেস্টের প্রথম তিন ওভারে টানা তিন মেডেন নেয়ার ইতিহাস ছিলো না বাংলাদেশের। শততম টেস্টে এসে হয়ে গেলো।

সুতরাং এ কথা বলাই যায় যে, শততম টেস্টের শুরুটা হলো ‘ইতিহাস’ গড়েই। যদিও এটা খুবই সামান্য ব্যাপার। তারপরও বলার মতো কিছু তো ঠিকই হয়ে গেছে।

এই ‘ঐতিহাসিক’ তিন ওভারের দুটি করেছেন মোস্তাফিজুর রহমান। আর অন্যটি শুভাশিষ রায়। মোস্তাফিজকে দিয়েই এ দিন বোলিং শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় ওভারে বল হাতে নেন শুভাশিষ। তিন নম্বর ওভারটা আবার করেন মোস্তাফিজ। ব্যাটিংয়ে দুই লঙ্কান ওপেনার উপুল থারাঙ্গা ও দিমুথ করুনারত্নে।

বাংলাদেশ তাদের শততম টেস্ট খেলছে শ্রীলঙ্কার কলম্বোতে, স্বাগতিকদেরই বিপক্ষে। পি সারা স্টেডিয়ামে আজই শুরু হলো ম্যাচটি। এই মাঠে আগে যে টেস্টগুলো খেলেছে বাংলাদেশ, তা মনে করতে গেলে কেবল মর্যাদাই বাড়বে। তারপরও শততম টেস্টে ভালো কিছুর আশাই করছেন মুশফিকরা।

প্রথম তিন ওভার মেডেন- ১৭ বছরে পাওয়া ছোট্ট এই কীর্তি থেকেও মুশফিকরা চাইলে কিছুটা অনুপ্রেরণা নিতেই পারেন!

উল্লেখ্য, কলম্বোর পি সারা স্টেডিয়ামে আজ বুধবার শততম টেস্ট খেলছে বাংলাদেশ। টস হেরে বোলিং করছে মুশফিকবাহিনী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ