1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

ইউএস-বাংলা’র যাত্রীদের জন্য পিক অ্যান্ড ড্রপ সার্ভিস

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০১৭
  • ১১১ Time View

আন্তর্জাতিক ফ্লাইটের বিজনেস ক্লাসের যাত্রীদের জন্য পিক অ্যান্ড ড্রপ সার্ভিস চালু করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। এ সার্ভিসের আওতায় বিজনেস ক্লাসের যাত্রীদের বাসা থেকে বিমানবন্দরে নিয়ে আসা এবং বিমানবন্দর থেকে বাসায় পৌঁছে দেয়া হবে।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের মুখপাত্র শেখ শাদী শিশির জানান, বিজনেস ক্লাসের সেবা মানেই যাত্রীদের বাসা থেকে স্পেশাল সেবা শুরু। ইউএস-বাংলার সুশিক্ষিত, স্মার্ট এক্সিকিউটিভরা বিজনেস ক্লাস যাত্রীদের সেবায় রয়েছে সারাক্ষণ। এখন থেকে আন্তর্জাতিক রুটের বিজনেস ক্লাসের যাত্রীদের নির্ধারিত বোর্ডিং পাস, ডিপারচার কার্ড, লাউঞ্জ কার্ড হাতে পৌঁছানো হবে এয়ারপোর্টে আসার আগেই। নির্দিষ্ট ফ্লাইট ছাড়ার পূর্বে ঢাকা শহরের নির্দিষ্ট দূরত্ব অনুযায়ী ১ ঘণ্টা ৪০ মিনিট থেকে সাড়ে ৩ ঘণ্টা আগেই এয়ারলাইন্সের নিজস্ব ট্রান্সপোর্ট পৌঁছে যাবে বিজনেস ক্লাস যাত্রীদের নির্দিষ্ট গন্তব্যে।

তবে পিক অ্যান্ড ড্রপ সার্ভিস সুবিধা গ্রহণের জন্য যাত্রীদেরকে ৬ ঘণ্টা আগে ইউএস-বাংলা এয়ারলাইন্সের রিজার্ভেশন এ বুকিং দিতে হবে বলে জানান তিনি।

ইউএস-বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষ মনে করে, নিত্য নতুন আকর্ষণীয় সেবার মধ্যে বিজনেস ক্লাসের যাত্রীদের জন্য এ সার্ভিস নতুন মাত্রা যোগ করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ