1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

সমঝোতা স্মারক স্বাক্ষরে রাজি নয় ফেসবুক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০১৭
  • ৭৫ Time View

বাংলাদেশ পুলিশ ফেসবুকের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করতে চেয়েছিল। তবে তাতে রাজি হয়নি ফেসবুক কর্তৃপক্ষ। পুলিশের কাছ থেকে নিয়মিত বিভিন্ন সমস্যার বিষয়ে জানতে নিজেদের আগ্রহের কথা জানিয়েছে তারা। ফেসবুক বলছে, সমস্যাগুলোর বিষয়ে নিয়মিত জানালে সে অনুযায়ী তারা ব্যবস্থা নেবে।

মঙ্গলবার ১৪ দেশের পুলিশপ্রধানদের সম্মেলন শেষে সাংবাদিকদের ফেসবুকের  এসব সিদ্ধান্তের বিষয়ে জানান পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।

শহীদুল হক জানান, ফেসবুকে কোনো ছবি দিয়ে যে নাশকতা চালানো হয়- এমন সমস্যার কথা বাংলাদেশ ছাড়া আরো কোথাও থেকে শোনেনি ফেসবুক। এমনকি অন্য কোনো দেশ থেকে কখনো কোনো ছবির বিষয়ে আপত্তিও করা হয়নি।

ফেসবুকে অ্যাকাউন্ট খুলতে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট বা অন্য কোনো পরিচয়পত্রের তথ্য সংযুক্ত করা বাধ্যতামূলক করতে ফেসবুক কর্তৃপক্ষকে পুলিশ যে অনুরোধ করেছিল ফেসবুক সে বিষয়ে বৈঠক করে পরে তাদের সিদ্ধান্ত জানাবে বলেও জানান পুলিশ মহাপরিদর্শক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ