1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

শেখ হাসিনা দেশের স্বার্থ বিরোধী কোন চুক্তি করবেন না : নাসিম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০১৭
  • ৫৪ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ও দেশের জনগনের স্বার্থ বিরোধী কোন চুক্তি করবেন না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘শেখ হাসিনা যা করবেন, তা বাংলাদেশের জনগনের স্বার্থেই করবেন। দেশের স্বার্থ বিরোধী কোন চুক্তি তিনি করবেন না। তিস্তা চুক্তি শেখ হাসিনা ছাড়া কেউ করতে পারবেন না।’
মোহাম্মদ নাসিম সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিনেট ভবনের অ্যালামনাই ফ্লোরে ‘বঙ্গবন্ধু ও ঢাকা বিশ্ববিদ্যালয়’ শীর্ষক গ্রহন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গ্রহন্থটি রচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ড. শেখ আবদুস ছালাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শফিক আহমেদ সিদ্দিক, সাংবাদিক সৈয়দ আবুল মকসুদ, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এ্যাসোসিয়েশনের সভাপতি একে আজাদ প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক আহমেদ পিপুল।
বিএনপির উদ্দেশ্যে মোহাম্মদ নাসিম বলেন, আপনারা কোন সমস্যার সমাধান করতে পারেন না। শুধু পারেন উসকানি দিতে। যখন ক্ষমতায় ছিলেন তখন কোন সমস্যার সমাধান করেননি, পাকিস্তানের ভয়ে। এখন দেশ প্রেম দেখাচ্ছেন। যদি দেশ প্রেম এতই থাকে তাহলে তখন সমষ্যার সমাধান করেননি কেন। বাংলাদেশে বঙ্গবন্ধুর পরে শেখ হাসিনার মত দেশপ্রেমিক কেউ নেই।
স্বাধীনতা বিরোধী ঘাতক চক্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহবান জানিয়ে তিনি বলেন, যারা বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করে না, তারা জ্ঞান পাপি। চিরদিনের জন্য এই জ্ঞানপাপিদের বর্জন করতে হবে। খুনিদের সাথে কেউ থাকতে পারে না। খুনি চক্রের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।
মোহাম্মদ নাসিম বলেন, আর যাই হোক ৭১এর ঘাতক ও তাদের সহযোগীদের ক্ষমতায় আসতে দিতে পারি না। যদি কোন ভাবে ক্ষমতায় আসে তাহলে আমাদের দেশের সকল অর্জন ম্লান হয়ে যাবে। যদি বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় আসে তাহলে এদেশে আবার ২১ শে আগস্টের মত ঘটনা ঘটবে। বাংলা ভাইয়ের জন্ম হবে। তাই আমাদের ভুল করা চলবে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ