1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

কৃষকের হিসাবে জমা ২২৩ কোটি টাকা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ মার্চ, ২০১৭
  • ১৩০ Time View

দেশের ব্যাংকগুলোতে কৃষকদের খোলা ১০ টাকার হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ৯০ লাখ ৪৩ হাজার ৫৮৯। যার বিপরীতে জমার পরিমাণ ২২৩ কোটি টাকা।

কেন্দ্রীয় ব্যাংকের ২০১৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত আর্থিক অন্তর্ভুক্তির আওতায় খোলা বিশেষ হিসাবের ত্রৈমাসিক অগ্রগতি প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

তথ্যমতে, কৃষকদের মোট ১০ টাকার হিসাবের মধ্যে ১৮ লাখ ৬০ হাজার ২২৫টিতে ভর্তুকি দেয়া হয়েছে। এসব হিসাবে জমার পরিমাণ ছিল ৪৪ কোটি ৮৪ লাখ টাকা।

ব্যাংকিং সুবিধাবঞ্চিতদের জন্য বিশেষ ব্যবস্থায় ১০, ৫০ ও ১০০ টাকার বিনিময়ে একাউন্ট খোলার সুযোগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ২০১০ সাল থেকে একের পর এক নির্দেশনার মাধ্যমে কৃষকসহ আর্থিক সেবাপ্রত্যাশী জনগোষ্ঠীর জন্য এ ধরনের একাউন্ট খোলা হচ্ছে। এসব হিসাব চালু রাখতে ২০১৫ সালে ২০০ কোটি টাকার একটি পুনঃঅর্থায়ন তহবিল করা হয়েছে। যেখান থেকে মাত্র সাড়ে ৯ শতাংশ সুদে ঋণ নেয়ার সুযোগ রয়েছে।

তথ্য অনুযায়ী, ১০ টাকার ২০ হাজার ৭০১টি হিসাবধারীর মাঝে বাংলাদেশ ব্যাংক তার নিজস্ব তহবিল থেকে পুনঃঅর্থায়নকৃত ঋণ বিতরণ করেছে ৪৪ কোটি ২৫ লাখ টাকা।

ডিসেম্বর পর্যন্ত দেশে সব তফসিলি ব্যাংকে বিভিন্ন খাতের মোট বিশেষ ব্যাংক হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ৬৭ লাখ ৫৫ হাজার ২৫৮। এসব হিসাবে জমার পরিমাণ এক হাজার ৩৭৩ কোটি ৯৯ লাখ টাকা। এছাড়া মুক্তিযোদ্ধাদের পুঞ্জীভূত বিশেষ ব্যাংক হিসাবের সংখ্যা দুই লাখ ১৮ হাজার ৫৯৩টি। এসব হিসাবে জমার পরিমাণ ২১১ কোটি টাকা।

এদিকে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, সুবিধাবঞ্চিত প্রান্তিক চাষিদের ব্যাংকিং সেবার আওতায় আনতে তফসিলি ব্যাংকগুলো ১০ টাকা হিসাব খোলা শুরু করে। পরে মুক্তিযোদ্ধা, ছাত্র, বয়স্কভাতা, বিভিন্ন প্রান্তিক লোকজন এই হিসাব খোলার সুযোগ পান। জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন সনদ, কৃষি সহায়তার কার্ড নিয়ে এসব হিসাব খোলা যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ