1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

হাইতিতে বাস দুর্ঘটনায় নিহত ৩৮

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ মার্চ, ২০১৭
  • ৭১ Time View

হাইতির উত্তরাঞ্চলের গোনাইভেস নগরীতে রোববার একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। এতে অন্তত ৩৮ জন নিহত হয়েছে। দেশটির কর্মকর্তারা একথা জানান।
ফরাসী ভাষার গণমাধ্যমে বলা হয়, গাড়িটি প্রথমে দুজন পথচারীকে ধাক্কা দেয়। এতে একজন মারা যায়। এরপর চালক ঘটনাস্থল থেকে পালাতে চেষ্টা করে।
বেপরোয়া চালকটি রাস্তার ওপর ব্যান্ড মিউজিশিয়ানদের ওপর গাড়ি উঠিয়ে দেয়। এতে বেশ কয়েকজন প্রাণ হারায়।
রাজধানী পোর্ট-অ-প্রিন্স থেকে ১শ ৫০ কিলোমিটার দূরে গোনাইভেস অবস্থিত।
এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। আহতদের হাসপাতালের জরুরি বিভাগে পাঠানো হয়।
চালকটি পালিয়ে যেতে চেষ্টা করলে ক্ষুব্ধ জনগণ গাড়িটিতে আগুন ধরিয়ে দিতে চেষ্টা করে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
আহতরা নিকটস্থ একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
কি কারণে চালক বেপরোয়াভাবে গাড়ি চালিয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ