1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

আনুষ্ঠানিক বৈঠক করবে মালয়েশিয়া-উত্তর কোরিয়া

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ মার্চ, ২০১৭
  • ৬২ Time View

উত্তর কোরিয়ায় অবস্থানরত মালয়েশিয়ান নাগরিকদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারির পর এ বিষয়ে দু’দেশের মধ্যে আনুষ্ঠানিক বৈঠক হওয়ার কথা। পিয়ংইয়ং থেকে নাগরিকদের দেশ ত্যাগের বিষয়ে কিছুদিনের মধ্যেই উত্তর কোরিয়ার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক শুরু করবে মালয়েশিয়া। মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রী শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন। খবর বিবিসির।

গত মাসের ১৩ তারিখে কুয়ালালামপুর বিমানবন্দরে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের ভাই কিম জং ন্যামকে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের জন্য মালয়েশিয়া উত্তর কোরিয়াকে দোষারোপ করছে। অপরদিকে, মালয়েশিয়ার কাছে ন্যামের মরদেহ ফেরত পাঠাতে বলেছিল উত্তর কোরিয়া। কিন্তু তার ফেরত না দিয়ে মালয়েশিয়া মরদেহের ময়না তদন্ত করেছে। এসব কারণেই দু’দেশের মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে।

মালয়েশিয়া উত্তর কোরিয়ার বেশ কয়েকজন কূটনৈতিককে বহিষ্কারের পরই উত্তর কোরিয়া তাদের দেশে অবস্থানরত মালয়েশিয়ান নাগরিকদের ওপর দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করে।

মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আনিফাহ আমান জানিয়েছেন, উত্তর কোরিয়া আলোচনা শুরু করতে প্রস্তুত আছে। তিনি বলেন, ‘তারা আলোচনা শুরু করতে চায়। কিন্তু আমরা জানি না যে তারা কি চায়? তবে আলোচনার মাধ্যমে একটি ভালো ফলাফল বের করতে হবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ