1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

রফতানি নয়, দেশের মানুষ আগে তৃপ্তি করে ইলিশ খাক

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ মার্চ, ২০১৭
  • ৮৬ Time View

সাত বছরে দেশে ইলিশের উৎপাদন বেড়েছে ৯৬ লক্ষ মেট্রিক টন। ইলিশ সম্পদের উন্নয়নে নানামুখি সমন্বিত পদক্ষেপের ফলে ইলিশের উৎপাদন আশাতীত বৃদ্ধি পেয়েছে।

ইলিশ উৎপাদন সংক্রান্ত এক পরিসংখ্যানে দেখা যায়, ২০০৮-০৯ অর্থবছরে যেখানে ইলিশের উৎপাদন ছিল ২.৯৯ লাখ মেট্রিক টন, সেখানে ২০১৫-১৬ অর্থবছরে তা বৃদ্ধি পেয়ে হয়েছে ৩.৯৫ লাখ মেট্রিক টন।

মৎস্য ও প্রণিসম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক শনিবার সকালে মৎস্য ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলেন, দেশে মোট মৎস্য উৎপাদনের প্রায় ১১ ভাগ হচ্ছে ইলিশ। জিডিপিতে ইলিশের অবদান প্রায় ১ ভাগ। উপকূলীয় মৎস্যজীবী সম্প্রদায়ের প্রায় ৫ লাখ লোক ইলিশ আহরণে সরাসরি নিয়োজিত। এ ছাড়া ২০-২৫ লাখ লোক পরিবহন, বিক্রয়, জাল ও নৌকা তৈরি, বরফ উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, রফতানি ইত্যাদি কাজের সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আপাতত ইলিশ রফতানির কোনো চিন্তা আমাদের নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও মন্ত্রিপরিষদে বৈঠকে আমাকে বলেছিলেন ইলিশ মাছ রফতানি করতে। কিন্তু আমি বঙ্গবন্ধু কন্যাকে বলেছি দেশের মানুষ আগে তৃপ্তিসহকারে ইলিশ মাছ খাক। পরে উৎপাদন আরো বৃদ্ধি হলে রফতানির কথা ভাবা যাবে।

অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মাছ উৎপাদনে বাংলাদেশ বিশ্বে  চতুর্থ স্থানে আছে।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু আমাদের দিয়েছে সবুজ বাংলা। আর তার কন্যা শেখ হাসিনা আমাদের দিয়েছে নীল বাংলা। বঙ্গোপসাগরের বিশাল নীল জলরাশি আমাদের আরেকটি মৎস্য ভাণ্ডার। এই মৎস্য ভাণ্ডার যুগ যুগ ধরে থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ