1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনামঃ
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ বিরোধীদলীয় নেতার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ টিসিবির সাড়ে সাত হাজার কোটি টাকার পণ্য ক্রয় পরিকল্পনা: বাজার স্থিতিশীল রাখতে নতুন উদ্যোগ রাজধানীর মিরপুরে গাড়ির চাপায় ঢাকা ওয়াসার কর্মচারী নিহত মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় আসামির ডেথ রেফারেন্স ও আপিলের রায় শুনানির নতুন দিন ধার্য ইমরান খানের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চেয়েছেন তার প্রাক্তন স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ তিন লাখ ৬৫ হাজার টন সার কিনবে সরকার

ব্যাংক ঋণ কমানোর পরামর্শ এডিবির

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ এপ্রিল, ২০১২
  • ১৯৭ Time View

অর্থনীতিতে ভারসাম্য বজায় রাখতে সরকারকে মাত্রাতিরিক্ত ব্যাংক ঋণ নেওয়ার প্রবণতা কমানোর পরামর্শ দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সেই সঙ্গে ভর্তুকি কমানো এবং রাজস্ব বাড়াতে করের সংস্কার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে।

বুধবার আগারগাঁওয়ে সংস্থাটির কার্যালয়ে এডিবির ‘আউটলুক ২০১২’ শীর্ষক প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি সম্পর্কে এসব বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে এডিবির সিনিয়র ইকোনোমিস্ট জাহিদ হোসেন বলেন, অর্থনীতিতে দীর্ঘমেয়াদী পরিকল্পনার জন্য ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করা, অবকাঠামোখাতে বেসরকারি অংশীদারিত্বের প্রয়োজন।

এডিবির মতে, সরকারের জন্য চলতি অর্থবছরে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা পূরণও একটি বড় চ্যালেঞ্জ। বিগত সাত মাসে রাজস্ব আয়ের ওপর ভিত্তি করেই এডিবি এ সংশয় প্রকাশ করেছে। আউটলুক প্রতিবেদন অনুযায়ী, সরকার জ্বালানি তেল ও বিদ্যুতের দাম আরো বাড়াবে। তবে যা-ই করা হোক না হোক চুড়ান্ত বিচারে ভারসাম্য অর্থনীতির জন্য রাজনৈতিক স্থিতিশীলতা একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ