1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ বিরোধীদলীয় নেতার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ টিসিবির সাড়ে সাত হাজার কোটি টাকার পণ্য ক্রয় পরিকল্পনা: বাজার স্থিতিশীল রাখতে নতুন উদ্যোগ রাজধানীর মিরপুরে গাড়ির চাপায় ঢাকা ওয়াসার কর্মচারী নিহত মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় আসামির ডেথ রেফারেন্স ও আপিলের রায় শুনানির নতুন দিন ধার্য ইমরান খানের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চেয়েছেন তার প্রাক্তন স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ তিন লাখ ৬৫ হাজার টন সার কিনবে সরকার

পদ্মা সেতুতে মালয়েশিয়ার অর্থায়ন নিয়ে মন্তব্য নয় : এডিবি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ এপ্রিল, ২০১২
  • ১৫০ Time View

পদ্মা সেতু নির্মাণে অর্থায়নের জন্য মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের সমঝোতা স্মারক সই সম্পর্কে এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংকের (এডিবি) কান্ট্রি ডিরেক্টর তেরেসা খো বলেছেন, বিষয়টি সম্পর্কে বিস্তারিত না জেনে কোনো মন্তব্য করবেন না তিনি।

বুধবার আগারগাঁওয়ে সংস্থার কার্যালয়ে এডিবি আউটলুক ২০১২-এর প্রতিবেদন প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

বাংলাদেশে এডিবিপ্রধান তেরেসা খো পদ্মা সেতু নির্মাণে মালয়েশিয়ার অর্থায়নের ব্যাপারে কোনো মন্তব্য না করলেও দাতা সংস্থার অর্থায়নে চলা বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে ধীরগতিতে অসন্তোষ প্রকাশ করেন।

পদ্মা সেতু প্রকল্পের অর্থ ছাড়ে জটিলতার জন্য এডিবি বা বিশ্বব্যাংকের মতো প্রতিষ্ঠান দায়ী কি না সাংবাদিকদের এমন প্রশ্নেও  তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

তবে তিনি বলেন, প্রকল্প বাস্তবায়নে ধীরগতির সঙ্গে পদ্মা সেতুর অর্থছাড়ের বিষয়টি তার বক্তব্য পরস্পর বিরোধী নয়। আর একটি মাত্র প্রকল্পের বিষয় নিয়ে সবগুলো প্রকল্পকে বিচার করা ঠিক নয় বলে মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, পদ্মা সেতু প্রকল্পে সাবেক যোগাযোগ মন্ত্রীর দুর্নীতির অভিযোগে অর্থায়ন বন্ধ করে দেয় বিশ্ব ব্যাংক। এরপর বিভিন্ন সময়ে দেন দরবার চললেও দুর্নীতির তদন্ত না হওয়া পর্যন্ত টাকা দিতে অস্বীকার করে বিশ্বব্যাংক। এরপর মালয়েশিয়া পদ্মা সেতুতে অর্থায়নে আগ্রহ প্রকাশ করে।

১০ এপ্রিল মঙ্গলবার পদ্মা সেতুতে অর্থায়নের ব্যাপারে মালয়েশিয়ার সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ