1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

বাংলাদেশে প্রিমিয়াম পণ্যের বিস্তার করেছে পোরসেলানোসা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০১৭
  • ১৮২ Time View

রাজধানীর গুলশান-২ এর এনবি টাওয়ারে নতুন শোরুম উদ্বোধন করেছে বিশ্বখ্যাত টাইলস প্রস্তুতকারক প্রতিষ্ঠান পোরসেলানোসা। এ লক্ষ্যে শোরুমে সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপিয়ান ইউনিয়নের (হেড অব ডেলিগেশন) রাষ্ট্রদূত পিয়ের মেয়উডেন।

বুধবার নর্থ অ্যাভিনিউতে অবস্থিত এনবি টাওয়ারের লেভেল ৩ ও ৪ মিলিয়ে নতুন শোরুম উদ্বোধন করেছে টাইলস প্রস্তুতকারক প্রতিষ্ঠান পোরসেলানোসা। উপস্থিত ছিলেন নুপামি গ্রুপের সিইও অ্যারিটজ ইজুরা, স্পেন-বাংলাদেশ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট নুরিয়া লোপেজ, নুপামি গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর পাসকোল কানো, পোরসেলানোসা  গ্রুপের রোমান অ্যালোরজা এবং সিলভেস্ট্রা সেগারা।

উদ্বোধনী অনুষ্ঠানে লাইফস্টাইল জোনে পোরসেলানোসার বিভিন্ন পণ্যের পাশাপাশি স্পেনের বুটিক ফার্নিচার ব্র্যান্ড ক্যাসাডিসুস উন্মোচন করেছে পোরসেলানোসা। শোরুমে ক্রিয়ন সলিড সারফেসসহ রান্নাঘর, মার্বেল গ্রানাইট এবং টাইলসের প্রিমিয়াম সংস্করণ অনুষ্ঠানে প্রদর্শন করেছে পোরসেলানোসা। নকশার কারুকার্যের সন্নিবেশ ঘটিয়ে সাজানো হয়েছে নতুন শোরুমটি, যেখানে গ্রাহক এবং স্থপতিদের কাজের পরিবেশকে করবে বেশ আরামদায়ক।

উদ্বোধনী অনুষ্ঠানে সিইও অ্যারিটজ ইজুরা বলেন, ‘বাজারে ব্যাপক চাহিদা মেটাতে এবং ক্রমবর্ধমান ক্রেতাদের উন্নত সেবা দেয়ার লক্ষ্যে পোরসেলানোসা বাংলাদেশে ব্যবসা প্রসারের ক্ষেত্রে পদক্ষেপ নিতে পেরে বেশ আনন্দিত। গত কয়েক বছরে বাংলাদেশের প্রতিষ্ঠিত স্থপতি, ইন্টেরিয়র ডিজাইনার এবং বাড়ি নির্মাতাদের সঙ্গে আমরা জ্ঞানের আদান-প্রদান করেছি। সেবায় সর্বোচ্চ মান বজায় রাখার স্লোগান আমাদের সংকল্পের প্রতিফলনস্বরূপ, যা আমাদের স্পেনের তৈরি বাসা-বাড়ি নির্মাণ সংশ্লিষ্ট মানসম্মত পণ্য বিক্রি ও সরবরাহের ক্ষেত্রে বাংলাদেশে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে পরিণত করেছে। আমাদের একটি প্রশিক্ষিত স্থপতি দল রয়েছে, যারা সবসময় গ্রাহকদের সম্ভাব্য উন্নত সেবা দেয়ার ক্ষেত্রে প্রতিজ্ঞাবদ্ধ’।

উল্লেখ্য, ২০১৪ সালের ২৪ জুন গুলশানে শোরুম উদ্বোধনের মাধ্যমে নুপামি বিডি লিমিটেডের সঙ্গে বাংলাদেশে যাত্রা করে পোরসেলানোসা। সিরামিক ওয়াল ও ফ্লোর টাইলসসহ বাড়ির ভেতরে নকশার উন্নতমানের পণ্য নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে পোরসেলানোসা একটি ব্র্যান্ড।

এ খাতে দীর্ঘ ৪০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন পোরসেলানোসা উন্নতমানের পণ্য ও সেবা প্রদানের লক্ষ্যে যাহা হাদিদ ও রিচার্ড রজার্সের মতো বিশ্বখ্যাত স্থপতিদের নিয়ে কাজ করে। পাশাপাশি এ প্রতিষ্ঠানটির সঙ্গে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আছেন হলিউডের জনপ্রিয় অভিনেতা জর্জ ক্লুনি ও নিকোল কিডম্যান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ