1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
ইমরান খানের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চেয়েছেন তার প্রাক্তন স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ তিন লাখ ৬৫ হাজার টন সার কিনবে সরকার নাইটক্লাবে পুলিশের হাতে আটক ইংলিশ পেসার, পেলেন শাস্তি মুনিরের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ, আলোচনায় ইরান কলাবাগানের বাসা থেকে নটর ডেম কলেজের সাবেক শিক্ষকের মরদেহ উদ্ধার বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সা-পিএসজিসহ বাকিরা কোথায় প্রয়োজন হলে সামরিক হামলা চালাব : ইরানকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর হুঁশিয়ারি আজ যেসব এলাকায় টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

ঢাকায় আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা সম্মেলন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০১৭
  • ২২৫ Time View

শীর্ষস্থানীয় আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা এজেন্সিগুলোর অংশগ্রহণে ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে দিনব্যাপী আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা সম্মেলন।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অডিটরিয়ামে দিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে সকালে। চলবে বিকেল পর্যন্ত।

বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে পরিচালিত লিভারেজিং আইসিটি ফর গ্রোথ এমপ্লমেন্ট অ্যান্ড গভার্নেন্স (এলআইসিটি) প্রকল্প কর্তৃক গঠিত ‘বাংলাদেশ গভর্নমেন্ট ইন্সিডেন্স রেসপন্স টিম`’ এর প্রথম বর্ষপূর্তিতে ঢাকায় আয়োজন করা হয়েছে ‘ইন্টারন্যাশনাল সাইবার সিকিউরিটি কনফারেন্স’ শীর্ষক এই সম্মেলন।

এতে ফায়ার আই, এনআরডিএএস, সিএটেকনোলজিস, মাইক্রোসফট, সিআইসিও, রেভি সিস্টেম ও ওয়ান ওয়ার্ল্ড ইউএসএ এর মত খ্যাতিমান নিরাপত্তা এজেন্সিগুলোর শীর্ষস্থানীয় কর্মকর্তাবৃন্দ অংশ নিয়েছেন।

সম্মেলনে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এসময় তিনি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সাইবার সিকিউরিটির বিভিন্ন দিক তুলে ধরেন।

কয়েকটি কি-নোট সেশনে অংশ নেন লিথুয়ানিয়ার সাবেক অর্থমন্ত্রী রিম্যান্টস জুলিয়াস, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের দেবাশীষ পাল ও আরিফুল ইসলাম।

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক স্বপন কুমারের সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব সুবির কিশোর চৌধুরী। এছাড়াও দিনব্যাপী এই সম্মেলনে অংশ নেন বিভিন্ন মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, সরকারি ব্যাংকসমূহের আইসিটি ফোকাল পয়েন্টসহ সরকারি-বেসরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ