1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

কিডনির সুস্থতায় জনগণকে সচেতন করতে বিভিন্ন সামাজিক সংগঠন ভূমিকা রাখবে : রাষ্ট্রপতি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০১৭
  • ৭৪ Time View

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ কিডনিকে সুস্থ রাখতে করণীয় ও বর্জনীয় সম্পর্কে জনগণকে সচেতন করতে বিভিন্ন সামাজিক সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।
বৃহস্পতিবার বিশ্ব কিডনি দিবস উপলক্ষে এক বাণীতে রাষ্ট্রপ্রতি এই আশা প্রকাশ করেন। বিশ্ব কিডনী দিবসে এবারের প্রতিপাদ্য হলো- ‘স্থ’ূূূলতা কিডনী রোগ বাড়ায়, সুষ্ঠু জীবনযাপনে সুস্থ কিডনী।’
আবদুল হামিদ বলেন, ‘বাংলাদেশ রেনাল এসোসিয়েশন, পেডিয়াট্রিক নেফ্রোলজি সোসাইটি অব বাংলাদেশ ও কিডনি ফাউন্ডেশনের যৌথভাবে দিবসটি পালনের উদ্যোগ খুবই প্রশংসনীয়। কিডনিকে সুস্থ রাখতে করণীয় ও বর্জনীয় সম্পর্কে জনগণকে জানাতে এ সব সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস।’
তিনি বলেন, ‘বর্তমানে অসংক্রামক ব্যাধিতে আক্রান্ত রোগীর সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। চিকিৎসকদের মতে জন্মগত ত্রুটি, বংশগত রোগ, স্থূলতা, নেফ্রাইটিস, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, অপর্যাপ্ত পানি পান, ব্যাথানাশক ঔষধ সেবনসহ নানাবিধ কারণে বিশ্বে ধীর গতির কিডনি বিকল রোগীর সংখ্যা ক্রমাগত বেড়ে চলেছে।’
বাণীতে রাষ্ট্রপতি বলেন, স্থূলতা আজ বিশ্বব্যাপী একটি স্বাস্থ্য সমস্যা। কিডনি রোগের প্রকোপ বৃদ্ধিতে স্থূলতা অনুঘটক হিসেবে কাজ করে। স্বাস্থ্যসম্মত জীবন পদ্ধতি অনুসরণ করে কিডনি রোগ প্রতিরোধ করা যায়।
আবদুল হামিদ বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ‘বিশ্ব কিডনি দিবস-২০১৭’ পালনের উদ্যোগকে স্বাগত জানান এবং ‘বিশ্ব কিডনি দিবস-২০১৭’ উপলক্ষে আয়োজিত কর্মসূচির সাফল্য কামনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ