1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব প্রধানমন্ত্রীর ভারত সফরের দিনক্ষণ চূড়ান্ত হবে দুই দেশের সুবিধাজনক সময়ে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তারেক রহমান নিজের ক্যানসার নিয়ে দুঃসংবাদ দিলেন অভিনেত্রী সামিয়া আফরিন বিশ্ববাজারে কমল তেলের দাম

আবাহনীর ঘোষণার পর লিগের সূচি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ এপ্রিল, ২০১২
  • ১৫২ Time View

আবাহনীর ক্রিকেট কমিটির চেয়ারম্যান নাজমুল হাসান পাপন দেশে ফিরে ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেছিলেন। সেখানে কি সিদ্ধান্ত হয়েছে তা প্রকাশ করা হয়নি। বৃহস্পতিবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ক্লাবের পক্ষ থেকে তাদের অবস্থান ব্যাখ্যা করা হবে।

খুব কঠিন কোনো সিদ্ধান্ত আবাহনীর পক্ষ থেকে হয়তো নেওয়া হবে না। ক্রিকেটের স্বার্থে লিগে অংশ নেওয়ার ঘোষণা আসতে পারে। বিসিবির কাছেও তাদের কিছু চাওয়া পাওয়ার আছে। সে দাবি পূরণের  প্রতিশ্রুতি হয়তো দিতে হতে পারে, মোহামেডানও বিষয়টি শেষপর্যন্ত স্পোর্টিংলি নিতে পারে। দেশের দুই প্রধান ক্লাব রাজি থাকলে খেলা মাঠে গড়াতে কোন বাধা থাকবে না। কারণ বাকিরা তো খেলার জন্যই মুখিয়ে আছে।

আসলে লিগের খেলা বন্ধ রেখে ক্লাবে ক্লাবে রাজনীতির বিষয়টি সরকারের নীতিনির্ধারণী মহল ভালো চোখে দেখছে না। সূত্র জানিয়েছে লিগ সম্পন্ন করার জন্য ওপর মহলের নির্দেশ পেয়েছে বিসিবি। সে বার্তা আবাহনী ক্রিকেট কমিটির চেয়ারম্যানের কানে পৌঁছে দিয়েছেন বিসিবি সভাপতি আ হ ম মোস্তফা কামাল। আবাহনী কর্মকর্তা হিসেবে পরিচিত বোর্ড পরিচালকরা পাপনকে বুঝিয়ে রাজি করিয়েছেন। এই মুহূর্তে অন্তত এ কথা বলা যায়, যাদের মাধ্যমে লিগে অচলাবস্থা সৃষ্টি হয়েছিলো তাদের হাতেই আবার জট খুলছে।

বিবদমান পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়নি যে কারণে তার একটি গ্রহণযোগ্য সমাধানেরও পথ খোঁজা হচ্ছে। বিসিবি থেকে সে আশ্বাস পাচ্ছে আবাহনী ও মোহামেডান। সিসিডিএমও বুদ্ধি খাটিয়ে লিগের খেলার সূচি প্রকাশ করেনি। আবাহনী ক্রিকেট কমিটির চেয়ারম্যানের প্রতি সম্মান দেখাতে তারা এই পন্থা অবলম্বন করেছে।

আবাহনীর সিদ্ধান্তের পর মোহামেডানও নিশ্চয়ই গো ধরে থাকবে না। তারাও দেশের ক্রিকেটের বৃহত্তর স্বার্থে খেলতে রাজি হবে। তবে ভিক্টোরিয়া ক্রিকেট কমিটির চেয়ারম্যান লুৎফর রহমান বাদলের বিরুদ্ধে ছাড়পত্র জালিয়াতির অভিযোগ এনে আদালতে যেতে পারে মোহামেডান। বিষয়টি আইনি প্রক্রিয়ায় সম্পন্ন করতে হলে এই পথেই হাঁটতে হবে বিসিবিকে।

ভবিষ্যতের বিষয়টি আপাতত শিকেয় তোলা থাক। প্রিমিয়ার লিগের খেলা ফের মাঠে গড়াবে ক্রিকেটে এরচেয়ে বড় খবর আর কিছু হতে পারে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ