1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনামঃ
আদালত অবমাননার অভিযোগে ব্যারিস্টার ফুয়াদকে ট্রাইব্যুনালে তলব ইন্টারপোলের ‘জীবাণু সন্ত্রাস’ সম্মেলনে যোগ দিতে ফ্রান্স গেলেন আইজিপি ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ১ হাজার ৮১০ মামলা চুক্তি আছে, কর্মী নেই: গ্রিসের শ্রমবাজারে পিছিয়ে বাংলাদেশ ইতিহাসের বৃহত্তর ক্রিপ্টো চুরিতে উত্তর কোরিয়াকে দায়ী করল এফবিআই দুর্নীতির মামলা: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল নোরা ফাতেহিকে দিল্লির আদালতের সমন নভেম্বরে মুক্তি: দেখার মতো ১২টি সিনেমা আইফার মঞ্চে ‘ধুরন্ধর’ পেল ১২ পুরস্কার, সেরা অভিনেত্রী-শিল্পী হলেন যারা বাংলাদেশ-ভারত বন্ধুত্বের সেতুবন্ধন লালন শাহ: দীনেশ ত্রিবেদী

এএসপি-ওসির উপর হামলার ঘটনায় মামলা

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ মার্চ, ২০১৭
  • ১০০ Time View

জুয়াড়ির হামলায় দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার ও দিনাজপুর গোয়েন্দা পুলিশের ওসি সহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় ২২ জনের নাম দিয়ে ৫২ জনকে আসামি করে মামলা হয়েছে।

ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) বজুল রশিদ বাদী হয়ে মঙ্গলবার দিবাগত মধ্যরাতে নবাবগঞ্জ থানায় এই মামলা দায়ের করেছেন। এ ঘটনার সঙ্গে জড়িত এজাহার নামীয় ৩ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

উল্লেখ্য, সোমবার রাতে দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ উজ্জামান আশরাফ ও দিনাজপুর গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি মনিরুজ্জামানসহ একদল পুলিশ সেখানে অভিযান চালাতে যায়। রাতে অভিযান চালানোর সময় জুয়াড়িদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

এরপর জুয়াড়িরা গ্রামবাসীকে সঙ্গে নিয়ে পুলিশের উপর লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এতে অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ উজ্জামান আশরাফ, দিনাজপুর ডিবি পুলিশের ওসি মনিরুজ্জামানসহ বেশ কয়েকজন পুলিশ গুরুতর আহত হন। রাতেই আহত পুলিশ সদস্যদের মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

এ ব্যাপারে নবাবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, এই মামলায় এজাহার নামীয় তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ