1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন

মাছরাঙার বর্ষবরণ কনসার্ট

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ এপ্রিল, ২০১২
  • ১৭১ Time View

‘এসেছে বাঙালীর ঘরে ঘরে এ কোন প্রাণের মেলা…’, গানে গানে বাংলা নববর্ষ ১৪১৯ কে স্বাগত জানানোর জন্য মাছরাঙা টেলিভিশন আয়োজন করেছে বর্ষবরণ কনসার্ট ‘নববর্ষ ধামাকা’।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল মাঠে আয়োজিত এ কনসার্টে পারফর্ম করবে জনপ্রিয় ব্যান্ড মাকসুদ ও ঢাকা, দলছুট এবং প্রমিথিউস। এবারের পহেলা বৈশাখ (১৪ এপ্রিল শনিবার) বিকাল তিনটা থেকে শুরু করে সন্ধ্যা ৭ টা পর্যন্ত পুরো কনসার্টটি সরাসরি সম্প্রচার করবে মাছরাঙা টেলিভিশন। প্রযোজনা করবেন আবুল হোসেন খোকন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যে কোনো ওপেন এয়ার কনসার্টেই উল্লেখযোগ্য সংখ্যক দর্শকের সমাগম হয়। সবার জন্য উন্মুক্ত বর্ষবরণ কনসার্ট ‘নববর্ষ ধামাকা’-কে ঘিরে তাই প্রস্তুতি নেওয়া হচ্ছে বিশেষ নিরাপত্তার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ