1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন

নির্বাচনে লড়বেন আরশাদ আদনান ও মামুনুর রশিদ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ মার্চ, ২০১৭
  • ১৭৫ Time View

প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ এর নির্বাচন। এটা মূলত টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারদের সংগঠন। দুই বছর মেয়াদী এই নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ আরশাদ আদনান  ও নাট্যজন মামুনুর রশীদ।

এ প্রসঙ্গে আরশাদ আদনান বলেন, ‘প্রথমবারের মতো টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নির্বাচন হতে যাচ্ছে। আশা করছি, সুষ্ঠু-সুন্দরভাবে নির্বাচন হবে। ভোটাররা তাদের মূল্যবান ভোট প্রদান করে আমার উপর আস্থা রাখবেন।’

আগামী ১৯ মার্চ রাজধানীর ঢাকা ক্লাবে স্যামসাং ভবনে অনুষ্ঠিত হবে প্রডিউসার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ২০১৭-১৯ মেয়াদের নির্বাচন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারে দায়িত্বে থাকবেন সৈয়দ হাসান ইমাম। নির্বাচন কমিশনার হিসেবে থাকছেন মান্নান হীরা ও এস এম মহসীন হোসেন।

এদিকে নির্বাচনের আগেই ২৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ইরেশ যাকের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ