1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

বিজ্ঞাপনে জুটি বাঁধলেন জাহিদ-মৌসুমী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ মার্চ, ২০১৭
  • ১৪২ Time View

দুজনে একসঙ্গে নাটক-টেলিফিল্মে জুটি বেঁধে অভিনয় করেছেন বহুবার। ‘প্রজাপতি’ নামের একটি ছবিতেও তারা একে অপরের বিপরীতে কাজ করেছেন। বলছি দর্শকনন্দিত অভিনেতা জাহিদ হাসান ও প্রিয়দর্শিনী অভিনেত্রী মৌসুমীর কথা।

এবার তারা বিজ্ঞাপনে জুটি হলেন। আরএফএল ইলেক্ট্রনিক্স লিমিটেডের (আরইএল) পণ্য ভিশন রেফ্রিজারেটরের একটি টিভিসিতে দেখা যাবে তাদের। নাফিস রেজার পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন সিমি স্নিগ্ধা।

সোমবার (৬ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত কোক স্টুডিওতে টিভিসিটির শুটিং শুরু হয়েছে। চলবে আজ মঙ্গলবার পর্যন্ত।

এই বিজ্ঞাপন প্রসঙ্গে আরএফএল ইলেকট্রনিক্সের বিক্রয় ও বিপণন মহাব্যবস্থাপক মাহবুবুল ওয়াহিদ জাগো নিউজকে বলেন, ‘অনেক চমক নিয়ে বিগ বাজেটে নির্মিত হচ্ছে বিজ্ঞাপনটি। ভিশন রেফ্রিজারেটরকে ক্রেতাদের কাছে নতুনভাবে তুলে ধরবেন জাহিদ-মৌসুমী।’

ভিশনের ব্র্যান্ড ম্যানেজার মুহিত চক্রবর্তী বলেন, ‘ভিশন রেফ্রিজারেটর জনপ্রিয় একটি পণ্য। একে আরও জনপ্রিয় তারকাদের নিয়ে বিজ্ঞাপনটি নির্মাণ করা হচ্ছে। আশা করছি টিভিসিটি ভালো লাগবে সবার।’

নির্মাতা নাফিস রেজা জানান, শিগগিরই বিজ্ঞাপনটি বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে প্রচারে আসবে।

প্রসঙ্গত, গেল বছরের শেষদিকে অভিনেতা জাহিদ হাসান ভিশন ইলেক্ট্রনিক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হন। সেই চুক্তির অংশ হিসেবেই তিনি এই বিজ্ঞাপনটিতে কাজ করছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ