1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

নগরবাসীর আবাসন সমস্যার অনেকটাই সমাধান করবে রাজউক : গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ মার্চ, ২০১৭
  • ৭৯ Time View

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, নগরবাসীর আবাসন সমস্যার অনেটাই সমাধান করবে রাজউক। এ লক্ষ্যে উত্তরা ১৮ নম্বর সেক্টর, পূর্বাচল এবং ঝিলমল আবাসিক প্রকল্প এলাকায় প্রায় এক লাখ ফ্ল্যাট নির্মাণ করা হচ্ছে।
তিনি বলেন, ঝিলমিল আবাসিক প্রকল্প এলাকায় নি¤œ ও মধ্যআয়ের জনগোষ্ঠীর জন্য ১৩ হাজার ফ্ল্যাট নির্মাণ করা হবে। এ জন্য পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায় দরপত্র আহ্বান করা হয়েছে। এটিই হবে দেশের আবাসনখাতে পিপিপি’র আওতায় নির্মিত প্রথম কোন স্থাপনা।
আজ কেরাণীগঞ্জে ঝিলমিল আবাসিক প্রকল্পের অগ্রগতি পরিদর্শনকালে মন্ত্রী এ কথা বলেন।
এ সময় রাজউকের চেয়ারম্যান এম বজলুল করিম চৌধুরী, সদস্য (উন্নয়ন) আব্দুর রহমান, প্রধান প্রকৌশলী রায়হানুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
গণপূর্ত মন্ত্রী বলেন, ঝিলমিল হবে একটি স্মার্ট ও পরিবশে বান্ধব আবাসিক এলাকা। এখানে বিশ^মানের একটি হাসপাতাল এবং একটি বিশ^বিদ্যালয়সহ অন্যান্য সামাজিক প্রতিষ্ঠান গড়ে তোলা হচ্ছে।
তিনি বলেন, এ আবাসিক এলাকার বিভিন্ন ইউটিলিটি সার্ভিস ডাকটিং পদ্ধতিতে মাটির নিচে রাখা হবে। সে ব্যবস্থা চালু না হওয়া পর্যন্ত পল্লী বিদ্যুৎ বিভাগকে বৈদ্যুতিক সংযোগ দেওয়ার জন্য বলা হয়েছে। এখানে এখনই বাড়ি নির্মাণের সকল সুযোগ গড়ে তোলা হয়েছে।
মন্ত্রী বলেন, কেরাণীগঞ্জ এলাকায় ৩৮১ একর জমির ওপর এ আবাসিক এলাকা গড়ে তোলা হয়েছে। এখানকার ভূমি উন্নয়ন কাজ শেষ হয়েছে। এখন দুই হাজার ৬৫০ ফুট দীর্ঘ এবং ২১০ ফুট প্রশস্ত লেক নির্মাণের কাজ চলছে।
পরিদর্শনকালে মন্ত্রী প্রকল্পের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে বলেন, এ আবাসিক এলাকায় স্যুয়োরেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট, সলিড ওয়েস্ট ট্রিটমেন্ট প্ল্যান্টসহ একটি পরিকল্পিত আবাসিক এলাকার সকল সুযোগ-সুবিধা রাখা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ