1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
কৃষিপণ্যের রপ্তানি বাড়াতে আইএফআইসি-সুইসকন্ট্যাক্টের নতুন উদ্যোগ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট চালু হচ্ছে কবে, জানালেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ | Boishakhi Online জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড মিডল্যান্ড ব্যাংকের ১৭তম শরিয়াহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত বরিশাল বোর্ডে ১১ প্রতিষ্ঠানে শূন্য পাস, কমেছে জিপিএ-৫ নিয়ম অনুযায়ী সিলেট টেস্টে মুমিনুল ভাই খেলতে পারবেন না: শান্ত বাংলাদেশকে ৪৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক, আছে যে শর্ত ভারতের নিচে নেমে গেল বাংলাদেশ, শান্তর চোখে ‘ফাইনাল কঠিন’ মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার বন্ড অনুমোদন, কুপন রেট ১২.০৫ শতাংশ

পানামায় বাস দুর্ঘটনায় নিহত ১৬

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ মার্চ, ২০১৭
  • ১১৯ Time View

পানামায় রোববার একটি বাস মোড় নেয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে মহাসড়ক থেকে গভীর খাদে ও তারপর নদীতে পড়ে অন্তত ১৬ জন নিহত ও ৩৫ জন আহত হয়েছে। দেশটির কর্তৃপক্ষ একথা জানিয়েছে।
পানামার বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তা জোস ডোন্ডেরিস বলেন, বাসটি ক্যারিবিয়ান সাগর উপকূলীয় প্রদেশে বোকাস ডেল তোরো প্রদেশ থেকে রওয়ানা দিয়ে প্রশান্ত মহাসাগর উপকূলীয় শহর চামের একটি খামারে যাচ্ছিল। স্থান দুটির দূরত্ব সাত ঘন্টা। গ্রিনিচ মান সময় ১৯০০টার দিকে পানামা সিটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কোক্লে প্রদেশের অন্টনের সিয়েনাগা ভিয়েজার কাছে দুর্ঘটনাটি ঘটে।
তিনি আরো বলেন, ‘দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। বাসটির ভেতরে যে অংশে চালক ও অন্যান্য যাত্রীদের আসন রয়েছে সেটা দুমড়ে মুচড়ে গেছে। সেখানে বেশ কয়েকজন যাত্রী আটকা পড়েছে।’
ডোন্ডেরিস বলেন, আহতদের মধ্যে অনেক অবস্থাই গুরুতর।
এর আগে তিনি এই দুর্ঘটনায় ১০ জন নিহত হওয়ার খবর জানিয়েছিলেন।
ঘটনাস্থলে হেলিকপ্টার ও অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ