1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

শাস্তি মওকুফ, ইন্টার্ন চিকিৎসকদের কাজে ফেরার আহ্বান

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ মার্চ, ২০১৭
  • ৬৭ Time View

টানা তিন দিন দেশের বিভিন্ন মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির পর অবশেষে বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজের (শজিমেক) চার ইন্টার্ন চিকিৎসকের শাস্তি মওকুফ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

সোমবার দুপুরে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম তার নিজ বাসায় ঢাকার সব মেডিকেল কলেজের ইন্টার্ন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে বৈঠকের পর এ সিদ্ধান্ত নেন।

চার ইন্টার্ন চিকিৎসকের বহিষ্কারাদেশের প্রতিবাদে গত শনিবার থেকে কর্মবিরতি পালন করছিলেণ ইন্টার্ন চিকিৎসকরা। এতে সারাদেশে চরম ভোগান্তিতে পড়েন রোগীরা।

nasim

শাস্তি মওকুফের পর স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ইন্টার্ন চিকিৎসকদের কাজে ফেরার আহ্বান জানিয়েছেন।

স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি এবং বাংলাদেশ মেডিক্যার অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাবেক মহাসচিব ডা. ইকবাল আর্সলান এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘বিষয়টি নিয়ে আমি গত শনিবার থেকে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দফায় দফায় যোগাযোগ করেছি। মন্ত্রীর সঙ্গে এ বিষয়ে কথা হয় কয়েক দফা। আজ সকালে তার বাসায় ইন্টার্ন নেতাদের উপস্থিতিতে আলোচনা হয়। পরে মন্ত্রী চার ইন্টার্ন চিকিৎসকের বহিষ্কারাদেশ বাতিলের সিদ্ধান্ত নেন।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ