1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:০০ অপরাহ্ন

প্রকাশ হলো সত্তা ছবির পোস্টার

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ মার্চ, ২০১৭
  • ১২৮ Time View

সুপারস্টার শাকিব খান ও কলকাতার অভিনেত্রী পাওলি দাম জুটিবেঁধে অভিনয় করেছেন `সত্তা` ছবিতে। আগামী ৭ এপ্রিল (শুক্রবার) ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। এর আগেই এই ছবির প্রথম পোস্টার প্রকাশ হয়েছে রোববার (৫ মার্চ) রাতে। দুই বাংলার দুই তারকার উপস্থিতিতে এই

পোস্টারটি পাওয়া গেল `সত্তা` ছবির নির্মাতা হাসিবুর রেজা কল্লোলের নিজস্ব ফেসবুকে। প্রকাশের পর `সত্তা` ছবির পোস্টারটি নজর কেড়েছে। পোস্টার প্রকাশের পর শাকিবের ভিন্ন লুক আর পাওলির সঙ্গে প্রথমবার তার অভিনয় দেখতে অপেক্ষা আরও বেড়ে গেছে চলচ্চিত্রপ্রেমীদের, এমনটা বোঝা গেছে চলচ্চিত্রবান্ধব ফেসবুকের বিভিন্ন গ্রুপগুলোতে।

এর আগে সত্তা ছবির গানগুলোও বেশ সাড়া ফেলেছে। পাশাপাশি গেল জানুয়ারিতে ছবিটি  আনকাট সেন্সর ছাড়পত্র লাভ করে।

সোহানী হোসেনের ‘মা’ গল্প অবলম্বনে নির্মিত হয়েছে ‘সত্তা’। ছবির সব কয়টি গানের সংগীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার।

শাকিব-পাওলি ছাড়াও ছবিতে আরও অভিনয় করেছেন বন্যা মির্জা, আশরাফ কবির, কাবিলা, নাসরিন, শিমুল খান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ