1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম টড আসছেন আজ

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ মার্চ, ২০১৭
  • ১১৪ Time View

দু’দিনের সফরে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম টড ঢাকায় আসছেন আজ (রোববার)।

সফরকালে তিনি উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে আলোচনা হবে। কূটনৈতিক সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রে ক্ষমতার পালাবদলের পর দেশটির পররাষ্ট্র দফতরের উচ্চপদে পরিবর্তন হচ্ছে। সেই ধারায় আগের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল বাদ পড়েছেন। ট্রাম্প প্রশাসন এ পদে এখনও নতুন কাউকে নিয়োগ দেয়নি। ফলে পেশাদার কূটনীতিক মুখ্য উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম টড সহকারী পররাষ্ট্রমন্ত্রীরও দায়িত্ব পালন করছেন।

কূটনৈতিক সূত্রে জানাগেছে, উইলিয়াম টড ঢাকায় অবস্থানকালে প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকের সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া তিনি ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব মাহবুব উজ জামানের সঙ্গেও বৈঠক করবেন। এসব বৈঠকে সার্বিক দ্বিপক্ষীয় সম্পর্ক, সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ দমনের বিষয়ে সহযোগিতা, বাণিজ্য, জিএসপি ইস্যু, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার ইস্যু, রোহিঙ্গা পরিস্থিতি, রাজনৈতিক ও মানবাধিকার পরিস্থিতি, বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফেরত আনা প্রভৃতি বিষয়ে আলোচনা হতে পারে।

সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, নিয়মিত সফরের অংশ হিসেবেই উইলিয়াম টড আজ ঢাকায় আসছেন। এখন পর্যন্ত দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক নতুন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ না দেয়ায় নতুন ট্রাম্প প্রশাসনের জন্য বাংলাদেশসহ দক্ষিণ ও মধ্য এশিয়ায় নীতি প্রণয়নে তিনি মুখ্য ভূমিকা পালন করছেন। তার এবারের সফরে যুক্তরাষ্ট্রের পক্ষে সন্ত্রাস ও জঙ্গিবাদ দম

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ