1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিশুদের শিক্ষা-স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূল : প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর হচ্ছে সরকার ইংল্যান্ডে দুই ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৯০ ৬৫ সেকেন্ডেই বাজিমাত, এবারের বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড প্যারাগুয়ের হজ শেষে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ জন বাংলাদেশি হাজি নেইমার আমার অনুপ্রেরণা, কিন্তু মেসিই সেরা : ইয়ামাল দাপট দেখিয়ে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল বেফাঁস মন্তব্য করায় ট্রাম্পকে ধুয়ে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

নিজের অস্ত্রে আত্মহত্যা পুলিশ সদস্যের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ এপ্রিল, ২০১২
  • ১৫৫ Time View

নিজের বন্দুক চোয়ালে ঠেকিয়ে আত্মহত্যা করেছেন কুমিল্লার এক পুলিশ সদস্য।

নিহত পুলিশের নায়েক তানভীর আহমেদ (৩৫) জাঙ্গালিয়া বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে ছিলেন। তিনি চাঁদপুরের কচুয়া উপজেলার রুস্তম আলীর ছেলে। দুই ছেলে ও স্ত্রী আছিয়া বেগমকে নিয়ে তিনি পুলিশ লাইনে থাকতেন।

বুধবার সকাল ৯টায় জাঙ্গালিয়া পুলিশ ব্যারাকের একটি কামরায় তানভীর আত্মহত্যা করেন বলে জানায় পুলিশ।

কুমিল্লা সদর দক্ষিণ থানার ওসি জসীম উদ্দিন জানান, তানভীর সরকারি অস্ত্র নিজের চোয়ালে ঠেকিয়ে গুলি করলে গুলিটি মাথা ভেদ করে চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের বাবা রুস্তম আলী সাংবাদিকদের বলেন, দাম্পত্য কলহের কারণে হাতাশা থেকেই তার ছেলে আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে তাদের ধারণা।

ওসি জানান, কুমিল্লা সদর হাসপাতালে ময়না তদন্ত শেষে নিহত পুলিশ সদস্যের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ