1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

ফেসবুক প্রচারণায় সরব ‘বাংলাদেশ জেল’

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ মার্চ, ২০১৭
  • ৭১ Time View

বিশাল সাইজের কড়াইতে রান্না করা পোলাও ও মাংস। একে একে কারাবন্দিরা এগিয়ে আসছেন। তাদের বাসনে তুলে দেয়া হচ্ছে পোলাও ও মাংসের টুকরো। খাওয়ার পর আবার জর্দা, সুপারি ও চুন দিয়ে এক খিলি পান। এটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাংলাদেশ জেলের একটি পেজে যশোর কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষের ঘণ্টা দুয়েক আগে পোস্ট করা কয়েকটি ছবি।

jail

প্রাইভেসি নষ্ট হওয়ার আশঙ্কায় কারাবন্দিদের চেহারাগুলো ইচ্ছে করেই অস্পষ্ট ও ঘোলা করে দেয়া হয়েছে। কারাসেবা সপ্তাহ ২০১৭ উপলক্ষে বিভিন্ন আয়োজনের মধ্যে কারাবন্দিদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

শুধু যশোর কারাগারই নয়, কারাসেবা সপ্তাহ উপলক্ষে দেশের প্রায় সব কারাগারেই কারা কর্মকর্তা, কর্মচারী, তাদের সন্তানাদি ও কারাবন্দিদের নিয়ে প্রীতিভোজ, ক্রীড়া, সাংস্কৃতিক, চিত্রাঙ্কন ও বই পড়া প্রতিযোগিতা চলছে।

jail

খোদ কারা অধিদফতরের কারা মহাপরিদর্শক (আইজি) বিগ্রেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন থেকে শুরু করে কারা কর্মকর্তারা তাদের বিভিন্ন কর্মকাণ্ড ‘বাংলাদেশ জেল’ পেজের মাধ্যমে ফেসবুকে তুলে ধরছেন।

jail

কারা অধিদফতরের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা জাগো নিউজকে বলেন, একটা সময় ছিল যখন কারাগারগুলোর ইতিবাচক কর্মকাণ্ড তুলে ধরার কোনো প্ল্যাটফর্ম ছিল না। কারা কর্মকর্তাদের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো সাধারণ মানুষের চেনা-জানার বাইরেই থেকে যেতো।

jail

খোদ শীর্ষ কারা কর্মকর্তারাও অনেক সময় অনেক ভাল কাজের খবর জানতেন না। কিন্তু বর্তমানে তথ্যপ্রযুক্তির কল্যাণে ফেসবুকে  ‘বাংলাদেশ জেল’ পেজ খোলার কারণে কারাগারগুলোর মধ্যে দূরত্বের ব্যবধান নেই। কারা সদর দফতর কিংবা গাজীপুরের কাশিমপুরের কারা কর্মকর্তারা যেভাবে তাদের বিভিন্ন কর্মকাণ্ড বাংলাদেশ জেল পেজে তুলে ধরতে পারছেন। ঠিক একইভাবে বহু দূরের কারা কর্মকর্তারাও সেকেন্ডেই কম্পিউটার, ল্যাপটপ কিংবা মোবাইল ফোনে তাদের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরতে পারছেন বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ