1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

সাবেক সংসদ সদস্য কাজী অানোয়ার আর নেই

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ মার্চ, ২০১৭
  • ১২৭ Time View

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা কাজী আনোয়ার হোসেন (৬৭) আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

শুক্রবার দুপুর ১২টার দিকে ঢাকার অ্যাপোলো হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন ছেলে-মেয়েসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, কাজী আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে ফুসফুসের জটিল রোগে ভুগছিলেন। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুর ১২টার দিকে তিনি অ্যাপোলো হাসপাতালে মারা গেছেন।

কাজী আনোয়ারের মরদেহ দাফনের জন্য কখন ব্রাহ্মণবাড়িয়ায় আনা হবে সেটি এখনো নির্ধারণ হয়নি বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ