1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

বিসিবি অনুমতি দিলেই পাকিস্তান যাব : বিজয়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০১৭
  • ১৩৩ Time View

পিসিএলের ফাইনালে বাংলাদেশের একজন থাকবেন –গতকাল রাতেই মিলেছিল এমন আভাস। গতকাল ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেছিলেন এমন কথা। এমনকি মিডিয়া কমিটির চেয়ারম্যানও বলেছিলেন এটা। তবে এ কথার সত্যতা জানা গেল এনামুল হক বিজয়ের কাছ থেকেও। জাগো নিউজের কাছে নিজেই স্বীকার করলেন পিএসএলে খেলার প্রস্তাবটা তিনি পেয়েছেন। তবে বিষয়টি তিনি ঠেলে দিয়েছেন বিসিবির কোর্টে। বোর্ড অনুমতি দিলেই পাকিস্তান যাবেন এ উইকেটরক্ষক ব্যাটসম্যান।

জাগো নিউজকে বিজয় বলেন, ‘হ্যাঁ, আমাকে পিএসএলে খেলার প্রস্তাব দিয়েছে। তবে বিসিবি আমাকে যা বলবে আমি তা করবো। আমাকে যদি অনাপত্তিপত্র (এনওসি) দেয় তাহলে আমি খেলতে যাব। তবে বিষয়টি এখন সম্পূর্ণই বিসিবির উপর নির্ভর করছে। কারণ সবকিছু উর্ধ্বে আমার বাংলাদেশ জাতীয় দল। তাই বোর্ডের অনুমতি ছাড়া কিছু করবো না।’

বিজয়কে পাকিস্তান যেতে দেওয়া হবে কিনা? এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কি মতামত? –প্রশ্ন রাখা হয় অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খানকে।

জাগো নিউজকে আকরাম বলেন, ‘এটা আমাদের ব্যপার না, এটা বিজয়ের ব্যক্তিগত ব্যাপার। কারণ বিজয়কে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এখন ও ওইখানে যাবে কিনা সেটা ওর সিদ্ধান্ত। তবে হ্যাঁ এটা আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে দেখবো।’

আজ বিকেলে বিসিবি কার্যালয়ে যাবেন বিজয়। সেখানে ইসিবি সভাপতি নাজমুল হাসান পাপন থাকতে পারেন বলে জানা গেছে। সেখানেই আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে পাকিস্তান যাওয়ার জন্য বিজয়কে এনওসি দেওয়া হবে কিনা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ