1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৯ অপরাহ্ন

ভাঙছে দীর্ঘদিনের প্রথা, আজ শপথ নেবে নতুন সরকার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮ Time View

দীর্ঘদিনের প্রথা ভেঙে প্রথমবারের মতো বঙ্গভবনের পরিবর্তে জাতীয় সংসদ ভবনের উন্মুক্ত চত্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে নবনির্বাচিত সংসদ সদস্য ও নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সংসদ ভবনে নবনির্বাচিত সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

একইদিন বিকেল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।

মন্ত্রিপরিষদ বিভাগ ও সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, নির্বাচনের ফল গেজেট আকারে প্রকাশের পর থেকেই দক্ষিণ প্লাজায় প্রস্তুতি শুরু হয়। রাষ্ট্রীয় এই আয়োজন পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব।

প্রথা অনুযায়ী, সংসদ সদস্যদের শপথের পর সংখ্যাগরিষ্ঠ দল বিএনপির সংসদীয় বোর্ডের সভা হবে। সেখানে সংসদীয় নেতা নির্বাচন করা হবে। পরে মনোনীত নেতা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে সরকার গঠনের দাবি জানাবেন। রাষ্ট্রপতি তাঁকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিলে তিনি মন্ত্রিসভার সদস্যদের তালিকা জমা দেবেন। এরপর পর্যায়ক্রমে প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের শপথ গ্রহণ সম্পন্ন হবে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ গ্রহণ করে বাংলাদেশ নির্বাচন কমিশন। এরপর শুক্রবার ২৯৭টি আসনের গেজেট প্রকাশ করে দলটি। যার মধ্যে ২০৯টি আসনে জয় পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিএনপি। মন্ত্রিপরিষদ বিভাগ ও সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, নির্বাচনের ফল গেজেট আকারে প্রকাশের পর থেকেই দক্ষিণ প্লাজায় প্রস্তুতি শুরু হয়। রাষ্ট্রীয় এই আয়োজন পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব।

সংবিধান অনুযায়ী, গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ বাধ্যতামূলক। সেই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন অনুষ্ঠিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ