1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

মেডিকেল অ্যাপস দেশের মানুষকে স্বাস্থ্যসেবা পেতে সাহায্য করবে : তথ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০১৭
  • ৭১ Time View

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, চিকিৎসা সংক্রান্ত তথ্য ধারণে তৈরি মেডিকেল অ্যাপসগুলো দেশের মানুষকে আরো সহজে স্বাস্থ্যসেবা পেতে সাহায্য করবে।
তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে ২০০৯ সাল থেকে ডিজিটাল বাংলাদেশের যে জয়যাত্রা শুরু হয়েছে, চিকিৎসক, রোগী, হাসপাতাল বা ক্লিনিক ও এনেস্থেশিওলজি’র অ্যাপসগুলোর সহজলভ্যতা এবং মুক্তিযোদ্ধাদের জন্য বিনামূল্যে অ্যাপস ব্যবহারের সুযোগ সেই জয়যাত্রাকে আরেক ধাপ এগিয়ে দিয়েছে।
গতকাল দুুপুরে রাজধানীর ঢাকা ক্লাবের স্যামসন এইচ লাউঞ্জে বাংলাদেশ ইলেক্ট্রনিক মেডিকেল রেকর্ডস (বিডিইএমআর) এর উদ্যোগে ডা. অসিত বর্ধন উদ্ভাবিত চারটি মেডিকেল রেকর্ডের অ্যাপস উন্মুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রীর উদ্বোধনের সাথে সাথে অনুষ্ঠানে বিশেষ অতিথি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান ‘বিডিইএমআর ডক্টর অ্যাপ’, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের মহাসচিব ডা. এহতেশামুল হক চৌধূরী ‘বিডিইএমআর ক্লিনিক অ্যাপ’, ইউরোলজি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোঃ আবদুস সালাম ‘বিডিইএমআর পেশেন্ট অ্যাপ’, বাংলাদেশ সোসাইটি অভ এনেস্থেশিওলজিস্টস এর সভাপতি অধ্যাপক ডা. মাকসুদুল আলম ‘বিডিইএমআর এ্যানেসমন অ্যাপ’ উদ্বোধন করেন।
ইনু বলেন, ‘বিডিইএমআর’ নামক এই চারটি অ্যাপস চালু হওয়ায় দেশের স্বাস্থ্যসেবা নতুন যুগের সূচনা করলো।
তথ্যমন্ত্রী এ সময় অ্যাপস নির্মাতা রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রীধারী ও বর্তমানে কানাডার ভ্যাংকুভারে ল্যাংলি মেমোরিয়াল হাসপাতালের কনসালটেন্ট এনেস্থেশিওলজিস্টস ডা. অসিত বর্ধনকে উষ্ণ অভিনন্দন জানান।
তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়তে গিয়ে শেখ হাসিনা প্রমাণ করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সাধারণ মানুষের ক্ষমতায়নে অসাধারণ ভূমিকা রাখে। দেশকে এগিয়ে নিতে ডিজিটাল বাংলাদেশ, উন্নয়ন ও শান্তির শত্রুদের চিনে রাখতে হবে এবং বর্জন করতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ