1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:০৩ অপরাহ্ন

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে স্বাগতা

Reporter Name
  • Update Time : বুধবার, ১ মার্চ, ২০১৭
  • ১৬৪ Time View

জনপ্রিয় অভিনেত্রী স্বাগতা সম্প্রতি একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করলেন। এরনাম ‘পকেট জাম্পার’। ছবিটি পরিচালনা করেছেন ফাহিম কাদের এবং চিত্রগ্রাহক ছিলেন স্বাগতার স্বামী রাশেদ জামান।

এ প্রসঙ্গে স্বাগতা বলেন, রাশেদ জামানের ক্যামেরায় এর আগে কখনো কাজ করিনি। এবারই প্রথম কাজ করলাম। বিষয়টি অবশ্যই ভালো লেগেছে। আশা করছি, এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটিও সবার ভালো লাগবে।

এদিকে বর্তমানে বাংলাভিশনে ‘সোনালী দিনের রুপালি গল্প’ নামের একটি অনুষ্ঠানের উপস্থাপনা নিয়ে ব্যস্ত আছেন স্বাগতা। এরই মধ্যে এর বেশ কটি পর্ব প্রচার হয়েছে। সাদা-কালো যুগের বাংলা ছবির গান, গল্প ও নানা ঘটনা নিয়ে অনুষ্ঠানটি নির্মিত হচ্ছে।

স্বাগতা জানান, বেশ চমৎকার একটি অনুষ্ঠান। দর্শকদের জন্য ভিন্ন স্বাদ বলা চলে। এটি নিয়ে বেশ সাড়া পাচ্ছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ