1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

নব্য জেএমবির প্রধান অস্ত্র সরবরাহকারী গ্রেফতার

Reporter Name
  • Update Time : বুধবার, ১ মার্চ, ২০১৭
  • ১১৪ Time View

রাজধানীর বনানী থেকে নব্য জেএমবির অস্ত্র ও বিস্ফোরক সরবরাহকারী চক্রের প্রধান বড় মিজানকে (৬০) গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটি) ইউনিট।

মঙ্গলবার রাতে বনানীর কাকলী ক্রসিং সামনের একটি বাস থেকে তাকে গ্রেফতার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগ জানায়, বড় মিজান নব্য জেএমবির চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী শিবগঞ্জ এলাকার প্রধান দায়িত্বশীল। আগে সে জুনুদ আল তাওহীদ নামক জঙ্গি সংগঠনের প্রধান সামরিক কমান্ডার ছিল। পরবর্তীতে তামিম চৌধুরীর মাধ্যমে নব্য জেএমবিতে যোগ দেয়।

পুলিশের দাবি, বড় মিজান নব্য জেএমবির চাঁপাই সীমান্তকেন্দ্রীক অস্ত্র ও গ্রেনেড তৈরির উপকরণ, ডেটোনেটর ও জেল চোরাচালানের একটি চক্র বা সিন্ডিকেট তৈরি করে যারা নব্য জেএমবির প্রায় সকল অস্ত্র, ডেটোনেটর ও জেল সরবরাহ করে আসছিল। ২০১৬ সালের ২ নভেম্বর দারুসসালাম থানায় দায়েরকৃত একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

গুলশানে হামলায় ব্যবহৃত গ্রেনেড ও পিস্তল বড় মিজানের সিন্ডিকেটের মাধ্যমে ঢাকায় আনা হয় এবং বসুন্ধরার তানভির কাদেরীর বাসায় তামিম চৌধুরীর কাছে পৌঁছানো হয় বলে জানায় সিটি। বড় মিজানকে আদালতে পাঠিয়ে ১০ দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ