1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
আওয়ামী লীগ আমলে ভুয়া ঠিকানা দেখিয়ে জেলা কোটায় চাকরি নেন ১১৭৩ কনস্টেবল সুনামগঞ্জে মাইকিং করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী জানুয়ারিতে বর্ধিত মজুরি পাবেন পোশাকশ্রমিকেরা কঙ্গো শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ বিমান বাহিনীর কন্টিনজেন্ট প্রতিস্থাপন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয় কর্মসূচি দফাদার এখন ‘গ্রাম পুলিশ প্রধান’, মহল্লাদার ‘গ্রাম পুলিশ’ নর্থ ক্যারোলাইনায় রিপাবলিকানদের কাছ থেকে জয় ছিনিয়ে নিল ডেমোক্র্যাটরা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ব্যাংক কর্মচারীর কাল খুলনা-বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আশুগঞ্জ ৪৫০ মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট উদ্বোধন

Reporter Name
  • Update Time : বুধবার, ১ মার্চ, ২০১৭
  • ১১২ Time View

দেশের বৃহত্তম বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হিসেবে পরিচিত ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রে নবনির্মিত ‘আশুগঞ্জ ৪৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট (সাউথ)’ এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার দুপুর পৌনে ১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী পাওয়ার প্ল্যান্টটির উদ্বোধন করেন। নতুন এই পাওয়ার প্ল্যান্টের উদ্বোধনের মধ্য দিয়ে আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যমান ১০টি ইউনিটের উৎপাদন ক্ষমতা দাঁড়ালো দেড় হাজার মেগাওয়াট।

পাওয়ার প্ল্যান্টের উদ্বোধন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য অ্যাড, জিয়াউল হক মৃধা, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাড. ফজিলাতুন নেছা বাপ্পী, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল আলম, জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, পৌরসভার মেয়ার নায়ার কবির প্রমুখ।

উল্লেখ্য, বিদেশি ঋণ সহায়তায় গত ২০১৩ সালের ১৪ মার্চ শুরু হয় ‘আশুগঞ্জ ৪৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট (সাউথ)’ এর নির্মাণ কাজ। প্রায় ৩ হাজার ৭৯২ কোটি টাকা ব্যয়ে ৪০ মাসে নির্মিত হয়েছে গ্যাসভিত্তিক এ পাওয়ার প্ল্যান্টটি। এর মধ্যে আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব তহবিল রয়েছে ৪৪৪ কোটি টাকা। এ পাওয়ার প্ল্যান্টটির নির্মাণ কাজ শেষে গত বছরের ২২ জুলাই থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ