1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

বিআরটিসি বাসই একমাত্র ভরসা

Reporter Name
  • Update Time : বুধবার, ১ মার্চ, ২০১৭
  • ৭৬ Time View

রাজধানীসহ সারাদেশে চলমান সড়ক পরিবহন দুর্ভোগ কমাতে রাস্তায় নেমেছে সরকারি বিআরটিসি বাস। সকাল থেকে রাস্তায় কোনো বাস চলাচল করতে দেখা না গেলেও দুপুর ১২টা থেকে বিভিন্ন রাস্তায় বিআরটিসির বাস চলাচল শুরু হয়।

সকাল থেকে রাজধানীর বিভিন্ন ষ্টপেজে শত শত মানুষ গাড়ীর জন্য দাঁড়িয়ে থাকলেও বাস না পেয়ে মহাদুর্ভোগে পড়েন। কেউ হেঁটে আবার কেউ বেশি ভাড়ায় রিকশা ও সিএনজি চালিত অটোরিকশা নিয়ে গন্তব্যের উদ্দেশে ছুটে যান। এ অবস্থায় দুপুর ১২টা থেকে রাস্তায় বিআরটিসির একাধিক বাস চলাচল শুরু হওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব হয়। তবে প্রতিটি বাসেই ছিল উপচেপড়া ভীড়।

দুপুর তখন সাড়ে ১২টা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা চার তরুণ- তরুণী শাহবাগে এক সিএনজি অটোরিকশা চালককে বনানী নিকেতনের ভাড়া জিজ্ঞাসা করলে তিনি ৩শ’ টাকা দাবি করেন। তারা ২শ’ টাকা বললেও চালক যেতে রাজি হননি। কিছুক্ষণ পর বিআরটিসি’র বাস আসতে দেখে পাশের তরুণীকে উদ্দেশ করে এক তরুণ বলেন, সরকারি বাসই আমাদের এখন একমাত্র ভরসা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ