1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিস্তার ঠেকানো ও প্রাণহানি কমাতে দিনরাত কাজ চলছে: স্থানীয় সরকারমন্ত্রী আগামী ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি ‘কোনো ধরনের উগ্রতা ও উচ্ছৃঙ্খলতাকে আমরা প্রশ্রয় দেব না’ ইউপি নির্বাচনে থাকবে না দলীয় প্রতীক: শামা ওবায়েদ বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত: স্বাস্থ্যমন্ত্রী মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী শপথ নিলেন আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনি নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ ৫৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে লালদিয়া টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন কাল

ইনিংস ও ৮৫ রানে হারলো মধ্যাঞ্চল

Reporter Name
  • Update Time : বুধবার, ১ মার্চ, ২০১৭
  • ১১৮ Time View

হার অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছিল আগের দিনই। বুধবার শুধু এর আনুষ্ঠানিকতা হলো। বিসিবি উত্তরাঞ্চলের বিপক্ষে সকালে ১২ ওভার লড়াই করার পর ইনিংস ও ৮৫ রানের বড় হারের স্বাদ পায় গতবারের চ্যাম্পিয়ন ওয়ালটন মধ্যাঞ্চল।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগের দিনের ৮ উইকেটে ২২৯ রান নিয়ে ব্যাটিং করতে নামে মধ্যাঞ্চল। শেষ দুই উইকেট হারিয়ে আরও ৪২ রান যোগ করে ২৭১ রানে অলআউট হয় দলটি। তবে তা ইনিংস পয়াজয় এড়ানোর জন্য যথেষ্ট ছিল না। পরাজয়ের ব্যবধানই কেবল কমিয়েছে।

এদিন প্রথম শ্রেণি ক্যারিয়ারের ১২তম হাফসেঞ্চুরি তুলে নেন তানভীর হায়দার। ৯৭ বলে ৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৫১ রান করেন তিনি। তবে এক প্রান্তে দারুণ ব্যাটিং করে শেষ পর্যন্ত অপরাজিত থেকে ৪৫ রান করেন মোহাম্মদ শরীফ। ৮২ বলে ৪টি চার ও ২টি ছক্কায় এ রান করেন তিনি।

উত্তরাঞ্চলের পক্ষে ৬৭ রানে ৪টি উইকেট নেন আলাউদ্দিন বাবু। ১১৪ রান ৩টি উইকেট পেয়েছেন সানজামুল ইসলাম। এছাড়া ফরহাদ রেজা, নাঈম ইসলাম ও ইয়াসিন আরাফাত ১টি করে উইকেট পান।

উল্লেখ্য, নিজের প্রথম ইনিংসে ১৮১ রানে অলআউট হয়েছিল ওয়ালটন মধ্যাঞ্চল। আর প্রথম ইনিংসে নাঈম ইসলাম, নাজমুল হোসেন শান্ত ও ধীমান ঘোষের সেঞ্চুরিতে ৫৩৭ রানের পাহাড় গড়েছিল বিসিবি উত্তরাঞ্চল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ