1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব প্রধানমন্ত্রীর ভারত সফরের দিনক্ষণ চূড়ান্ত হবে দুই দেশের সুবিধাজনক সময়ে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তারেক রহমান নিজের ক্যানসার নিয়ে দুঃসংবাদ দিলেন অভিনেত্রী সামিয়া আফরিন বিশ্ববাজারে কমল তেলের দাম

রিয়ালের এক পয়েন্ট দূরে বার্সেলোনা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ এপ্রিল, ২০১২
  • ২২৭ Time View

গেতাফেকে বড় ব্যবধানে হারিয়ে লা লিগার পয়েন্ট তালিকায় রিয়াল মাদ্রিদের ঘাড়ে নি:শ্বাস ফেলছে বার্সেলোনা। লিওনেল মেসির চলতি মৌসুমের ৬১তম গোল ও অ্যালেক্সিস সানচেজের জোড়া গোলের সুবাদে ৪-০ ব্যবধানে জয় পায় বার্সা। কাতালানদের পক্ষে আরেকটি গোল করেন পেদ্রো রদ্রিগেজ

বার্সেলোনা ৪-০ গেতাফে

৩২তম ম্যাচের এ জয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের থেকে মাত্র এক পয়েন্ট পেছনে বার্সেলোনা। যদিও এক ম্যাচ বেশি খেলেছে বার্সা। তালিকায় সবার উপরে থাকা রিয়ালের পয়েন্ট ৭৯। লা লিগায় টানা দশম জয়ের মাধ্যমে রিয়ালের ওপর আরো চাপ বাড়িয়ে দিলো কাতালানরা। তবে বুধবার রাতে অ্যাতলেতিকো মাদ্রিদকে হারাতে পারলে আবারও চার পয়েন্টে এগিয়ে যেতে পারবে হোসে মরিনহোর দল।

ন্যু ক্যাম্পে ১৩ মিনিটেই সানচেজের গোলে এগিয়ে যায় বার্সেলোনা। এরপর বিরতির আগ মুহূর্তে (৪৪মি:) আন্দ্রেস ইনিয়েস্তার বাড়িয়ে দেওয়া বল থেকে ব্যবধান ২-০ করেন আর্জেন্টাইন জাদুকর মেসি। এই গোলের মাধ্যমে লা লিগায় ৩৯তম গোল করলেন বার্সা তারকা। আর একটি গোল করলে ক্রিশ্চিয়ানো রোনালদোর ৪০ গোলের রেকর্ড ছুঁয়ে ফেলবেন মেসি। মৌসুমের দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার রোনালদোর গোল সংখ্যা ৩৭টি।

বিরতির পর আরো দুটি গোল করেন গার্দিওলার শিষ্যরা। ৭৩ মিনিটে স্যানচেজের দ্বিতীয় গোলের পরপরই ৭৫ মিনিটে মেসির ক্রস থেকে কাতালানদের ৪-০ ব্যবধানে এগিয়ে দেন পেদ্রো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ