1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিস্তার ঠেকানো ও প্রাণহানি কমাতে দিনরাত কাজ চলছে: স্থানীয় সরকারমন্ত্রী আগামী ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি ‘কোনো ধরনের উগ্রতা ও উচ্ছৃঙ্খলতাকে আমরা প্রশ্রয় দেব না’ ইউপি নির্বাচনে থাকবে না দলীয় প্রতীক: শামা ওবায়েদ বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত: স্বাস্থ্যমন্ত্রী মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী শপথ নিলেন আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনি নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ ৫৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে লালদিয়া টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন কাল

শ্রীলংকার উদ্দেশে রওয়ানা হলেন মুশফিকরা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১৭
  • ১৪৬ Time View

দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হওয়ার কথা ৭ মার্চ। তার আগে রয়েছে একটি দুইদিনের প্রস্তুতিমূলক ম্যাচ। টেস্ট সিরিজ শেষে তিন ম্যাচের ওয়ানডে এবং দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তবে তার আগে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজকে সামনে রেখে শ্রীলংকার উদ্দেশ্যে মুশফিকুর রহীমের নেতৃত্বে ঢাকা ছেড়েছে বাংলাদেশ টেস্ট ক্রিকেট দল।

আজ সোমবার দুপুর ২টা ২০মিনিটে শ্রীলঙ্কান এয়ারলাইন্সযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় মুশফিকবাহিনী। তিন ঘণ্টা ভ্রমন শেষে কলম্বোয় শ্রীলঙ্কা পৌঁছানোর কথা রয়েছে টাইগারদের। যদিও বিমান ছাড়ার কথা ছিল ২টা ৫মিনিটে। ১৫ মিনিট বিলম্বে আকাশে ওড়েন মুশফিকরা।

১৬ সদস্যের টেস্ট দলটির মধ্যে অবশ্য ১৩জন যাচ্ছেন এই বহরের সঙ্গে। বাকি তিন ক্রিকেটার, সাকিব আল হাসান, তামিম ইকবাল এবং মাহমুদউল্লাহ রিয়াদ পিএসএল খেলার জন্য রয়েছেন আরব আমিরাতে। সেখান থেকেই তারা শ্রীলংকায় গিয়ে দলের সঙ্গে যোগ দেবেন।

৭ মার্চ প্রথম টেস্ট শুরু হবে গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। দ্বিতীয় টেস্ট শুরু হবে ১৫ মার্চ, কলম্বোর পি সারা ওভালে। এরপর ২২ মার্চ রয়েছে একটি একদিনের প্রস্তুতি ম্যাচ। ২৫ মার্চ থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ, ডাম্বুলায়। ২৮ মার্চ দ্বিতীয় ওয়ানডেও অনুষ্ঠিত হবে এই মাঠে। এরপর ১ এপ্রিল তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে।

৪ এপ্রিল শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। কলম্বোরই আর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম এবং ৬ এপ্রিলের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি।

বাংলাদেশ টেস্ট ক্রিকেট দল
মুশফিকুর রহীম (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন কুমার দাস, সৌম্য সরকার, মুমিনুল হক, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোসাদ্দেক হোসেন, কামরুল ইসলাম রাব্বি, সুভাশিস রায়, রুবেল হোসেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ