1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

ইসলামাবাদকে হারিয়ে শেষ চারে করাচি

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১৭
  • ১১৫ Time View

শেষ চারে যাওয়ার রাস্তাটা আগেই অনেকটা পরিস্কার করে রেখেছিল মিসবাহ-উল হকের দল ইসলামাবাদ ইউনাইটেড। করাচি কিংসের বিপক্ষে তাদের ম্যাচটি ছিল পয়েন্ট টেবিলে শীর্ষে ওঠার মিশন। আবার করাচির জন্য ম্যাচটি ছিল বাঁচা-মরার। শেষ চারে যেতে হলে জিততেই হবে। কারণ, এটা ছিল তাদের এবং পিএসএলের সর্বশেষ লিগ ম্যাচ।

এমনই এক সমীকরণের সামনে দাঁড়িয়ে ইসলামাবাদ ইউনাইটেডকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে অনায়াসেই প্লে-অফে খেলা নিশ্চিত করে নিয়েছে শোয়েব মালিক-কুমার সাঙ্গাকারার দল করাচি কিংস। শুধু তাই নয়, পয়েন্ট টেবিলে তারা হয়েছে তৃতীয় আর ইসলামাবাদ হয়েছে চতুর্থ। কপাল পুড়েছে লাহোর কালান্দার্সের। ৮ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে বিদায় নিয়েছে তারা।

দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টির কারণে খেলা শুরু হতে বেশ বিলম্ব ঘটে যায়। অবশেষে খেলা যখন শুরু করা হলো, তখন ৫ ওভার করে কেটে নেয়া হলো দুই দলের কাছ থেকেই। ১৫ ওভারের ম্যাচে টস জিতে ইসলামাবাদকে ব্যাট করার আমন্ত্রণ জানান করাচির অধিনায়ক কুমার সাঙ্গাকারা।

ব্যাট করতে নেমে ডোয়াইন স্মিথ আর বেন ডাকেট মিলে ভালোই সূচনা এনে দেন ইসলামাবাদকে। ৩৭ রানের জুটি গড়ার পর বিচ্ছিন্ন হন দু’জন। ডাকেট ১৬ রান করে আউট হয়ে যান। এরপর অবশ্য আর কোনো ব্যাটসম্যান তেমন দাঁড়াতে পারেননি, স্মিথ ছাড়া। শুধুমাত্র ব্র্যাড হ্যাডিন করেন ১২ বলে ২০ রান। সর্বোচ্চ ৪৯ রান এসেছে ডোয়াইন স্মিথের ব্যাট থেকে। ৩৬ বলে ৭টি বাউন্ডারি এবং ১টি ছক্কায় ইনিংস সাজান তিনি।

শেষ পর্যন্ত ১৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৩ রান সংগ্রহ করে ইসলামাবাদ। করাচির হয়ে মোহাম্মদ আমির, সোহেল খান এবং উসমান খান নেন ২টি করে উইকেট।

জবাব দিতে নেমে ১ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় করাচি। বাবর আজম আর ক্রিস গেইলই জয়ের ভিত গড়ে দেন। দু’জন মিলে ৩৬ বলে গড়েন ৬৪ রানের জুটি। মাত্র ১৭ বলে টর্নেডো ঝড় তোলেন গেইল। ২ বাউন্ডারি আর ৫ ছক্কায় করেন ৪৪ রান। তিনিই আগে আউট হন, সাঈদ আজমলের বলে। ২৭ বলে ২৭ রান করে আউট হন বাবর আজম।

তবে গেইল যে ঝড় তুলে দিয়ে গেছেন, সেটাকে শেষ দিকে টেনে নিয়ে গেলেন কিয়েরন পোলার্ড আর রবি বোপারা। ১৩ বলে ২০ রানে অপরাজিত থাকেন পোলার্ড আর ১০ বলে ১১ রান করে অপরাজিত থাকেন রবি বোপারা। ১২৪ রানের লক্ষ্যে খেলতে নেমে শেষ পর্যন্ত ১৪.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ১২৭ রান সংগ্রহ করে করাচি কিংস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ