1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

ঢাকায় আন্তর্জাতিক পোল্ট্রি শো শুরু ২ মার্চ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১৭
  • ৮৩ Time View

রাজধানীর বসুন্ধরায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে (আইসিসিবি) আগামী ২-৪ মার্চ  অনুষ্ঠিত হতে যাচ্ছে সবচেয়ে বড় পোল্ট্রি শো ও সেমিনার। পোল্ট্রি শো-এ এবারের স্লোগান নির্ধারণ করা হয়েছে ‘পোল্ট্রি ফর বেটার টুমরো’।

এবারের মেলায় দেশি-বিদেশি মোট ১৯৫টি পোল্ট্রি সংশ্লিষ্ট কোম্পানি তাদের পণ্য ও প্রযুক্তি নিয়ে হাজির হবেন। মেলায় থাকছে ৪৯০টি স্টল। বিশ্বের ২০টি দেশের প্রতিনিধিরা তিন দিনব্যাপী এ শো’তে অংশ নিচ্ছেন।

রোববার জাতীয় প্রেসক্লাবে ওয়ার্ল্ড’স পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন-বাংলাদেশ শাখা (ওয়াপসা-বিবি) আয়োজিত ‘মিট দি প্রেস’ অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়।

আয়োজকরা জানান, দেশীয় এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পোলট্রি বিশেষজ্ঞ ও বিজ্ঞানীরা মোট ১০৪টি টেকনিক্যাল পেপার উপস্থাপন করবেন। আকর্ষণ বাড়াতে এবার টিভি ও সংবাদপত্রে বিজ্ঞাপন প্রচার ছাড়াও ৩ মার্চ মেলা প্রাঙ্গণে সকাল সাড়ে ১০টায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং ২-৩ মার্চ দিনভর কুইজ শো ও তাৎক্ষণিক পুরস্কার বিতরণীর ব্যবস্থা রাখা হয়েছে।

এছাড়াও আছে মানিক মিয়া অ্যাভিনিউ থেকে খামার বাড়ি হয়ে আইসিসিবি পর্যন্ত ফ্রি শাটল বাস। সংবাদ কর্মীদের জন্যও প্রতিদিন ডিআরইউ এবং প্রেসক্লাবের সামনে থেকে বাসের ব্যবস্থা করা হয়েছে। পোল্ট্রি দুনিয়ার সর্বাধুনিক প্রযুক্তি, পণ্য ও জ্ঞান সবার জন্য উন্মুক্ত করতে মেলায় প্রবেশ এবং সেমিনারে অংশগ্রহণ সবার জন্য উন্মুক্ত রাখা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি শামসুল আরেফিন সাধারন সম্পাদক মো. সিরাজুল হক , সহ-সভাপতি জাহিদুল ইসলাম, খালেদ আহমেদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ