1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিস্তার ঠেকানো ও প্রাণহানি কমাতে দিনরাত কাজ চলছে: স্থানীয় সরকারমন্ত্রী আগামী ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি ‘কোনো ধরনের উগ্রতা ও উচ্ছৃঙ্খলতাকে আমরা প্রশ্রয় দেব না’ ইউপি নির্বাচনে থাকবে না দলীয় প্রতীক: শামা ওবায়েদ বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত: স্বাস্থ্যমন্ত্রী মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী শপথ নিলেন আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনি নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ ৫৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে লালদিয়া টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন কাল

‘পেনাল্ডো’র পেনাল্টি রেকর্ড

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১৭
  • ১০৪ Time View

রেকর্ড তো কত রকমেরই হয়। মেসি এবং রোনালদো একের পর এক রেকর্ডই ভেঙে যাচ্ছেন ফুটবল ইতিহাসে। দু’জনকে একত্রে রেকর্ডের বরপুত্র বললেও কম বলা হবে যেন। তবে ক্রিশ্চিয়ানো রোনালদো এমন একটি রেকর্ড গড়লেন, যেটা অন্য কারও পক্ষে ছোঁয়া বলতে গেলে অসম্ভবই। ভিয়ারিয়ালের বিপক্ষে পেনাল্টিতে গোল করে স্প্যানিশ লা লিগায় পেনাল্টির রেকর্ড ভঙ্গ করেছেন তিনি।

এস্টাডিও এল মাদ্রিগালে স্বাগতিক ভিয়ারিয়ালের বিপক্ষে ৭৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন রোনালদো। তাতেই লা লিগায় সর্বোচ্চ ৫৭টি পেনাল্টি গোলের মালিক হয়ে গেলেন তিনি। এর আগে গত ১৫ জানুয়ারি তারই ক্লাব রিয়াল কিংবদন্তি হুগো সানচেজের ৫৬ পেনাল্টি গোলের রেকর্ডে ভাগ বসিয়েছিলেন সিআর সেভেন। যদিও সেই ম্যাচে সেভিয়ার কাছে ২-১ গোলে হেরেছিল রোনালদোর দল।

ভিয়ারিয়ালের বিপক্ষে ২-০ গোলে পিছিয়েছিল রিয়াল মাদ্রিদ। এরপর গ্যারেথ বেল গোল করে ব্যবধান কমান। ৭৪ মিনিটে যদিও পেনাল্টির বাঁশি বাজানোটা নিয়ে কিছুটা বিতর্ক রয়েছে। কারণ, টনি ক্রুসের শট ব্রুনোর হাতে গিয়ে লেগেছিল কি না সেটা নিয়েই সন্দেহ রয়েছে। রেফারি স্রেফ সন্দেহবশতই পেনাল্টির বাঁশি বাজালেন। সেই পেনাল্টি থেকেই গোল করে রিয়ালকে সমতায় ফেরান রোনালদো।

বার্সেলোনার সুপার স্টার লিওনেল মেসি পেনাল্টি শটে গোল দেয়ার ক্ষেত্রে লা লিগায় রয়েছেন পঞ্চম স্থানে। তিনি পেনাল্টি থেকে গোল করেছেন ৪৩টি। তার আগে রয়েছেন লুভোস্লাভ পেনেভ, ৪৪টি এবং রোনাল্ড কোম্যান, ৪৫টি, হুগো সানচেজ, ৫৬টি। ৫৭টি পেনাল্টি গোলের মধ্যে চলতি মৌসুমেই রয়েছে ৫টি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ