1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিস্তার ঠেকানো ও প্রাণহানি কমাতে দিনরাত কাজ চলছে: স্থানীয় সরকারমন্ত্রী আগামী ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি ‘কোনো ধরনের উগ্রতা ও উচ্ছৃঙ্খলতাকে আমরা প্রশ্রয় দেব না’ ইউপি নির্বাচনে থাকবে না দলীয় প্রতীক: শামা ওবায়েদ বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত: স্বাস্থ্যমন্ত্রী মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী শপথ নিলেন আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনি নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ ৫৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে লালদিয়া টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন কাল

বার্সার জার্সিতে ৪০০তম জয় মেসির

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১৭
  • ১৩৬ Time View

এমন একটা মাইলফলকে পৌঁছার জন্য অ্যাটলেটিকো মাদ্রিদই বোধহয় সবচেয়ে বেশি কাঙ্খিত দল। এই দলের বিপক্ষে ৪০০তম জয়, মাঠে নামার আগে অনেকটাই স্বপ্নের মত ব্যাপার। এখন সেটা আর স্বপ্ন নয়। পুরোপুরি বাস্তব। বার্সেলোনার জার্সি গায়ে ৪০০তম জয়ের নাম লিওনেল মেসি নিজেই। তার গোলেই যে ভিসেন্তে কালদেরন থেকে পূর্ণ পয়েন্ট নিয়ে ফিরতে পেরেছে বার্সা! মেসির ৪০০তম জয়েরক্ষণটা তাই হয়ে থাকলো বিশেষ কিছু।

একটি জয়ের অপেক্ষায় ছিলেন লিওনেল মেসি। সেটা যে অ্যাটলেটিকোর বিপক্ষেই আসবে তা ছিল স্বপ্নের এক ব্যাপার। কারণ অ্যাটলেটিকোর মাঠ থেকে জয় নিয়ে পেরা ছিল দুঃস্বপ্ন। বাঘের ডেরা থেকে তার খাবার চুরি করে আনার মতই ব্যাপার; কিন্তু ম্যাচের ৮৬তম মিনিটে দারুণ এক শটে মেসি সেই অসাধ্যসাধনই করলেন। সে সঙ্গে বার্সার জার্সি গায়ে ৪০০তম জয়টিও পেয়ে গেলেন তিনি।

২০০৩ সালে হোসে মরিনহোর পোর্তোর বিপক্ষে বার্সার সিনিয়র দলের হয়ে প্রথম অভিষেক মেসির। এরপর থেকে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে খেলেছেন ৫৬৬ ম্যাচ। এর মধ্যে জয় এলো ৪০০টি ম্যাচে।

এর মধ্যে লা লিগায় খেলেছেন ৩৬৯ ম্যাচ। ১১২ ম্যাচ খেলেছেন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে, ৬১টি খেলেছেন কোপা ডেল রে’তে। ১৫টি সুপার কোপা ডি এস্পানায়। ৫টি ক্লাব বিশ্বকাপে এবং বাকি চারটি উয়েফা সুপার কাপে। ৪০০ জয়ের পাশাপাশি মেসি ড্র করেছেন ১০২টি ম্যাচ এবং ৬৪টি ম্যাচে।

অ্যাটলেটিকো মাদ্রিদ অবশ্য মেসির অন্যতম প্রিয় প্রতিপক্ষ বলতে গেলে। কারণ, এই দলটির বিপক্ষে ২২বার খেলতে নেমে মোট ২২টি গোল করেছেন এলএম টেন। প্রিয় প্রতিপক্ষ না হলে এতগুলো গোল দেয়!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ