1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
সবার মতামত নিয়ে জাতীয় গণমাধ্যম কমিশন গঠন করা হবে: তথ্য প্রতিমন্ত্রী চুক্তি বাস্তবায়নে সুইজারল্যান্ডে বসছে ওয়াশিংটন-তেহরানের প্রতিনিধিরা লোহিত সাগরে দুই যুদ্ধজাহাজ পাঠাচ্ছে জার্মানি ‘রকস্টার’কে টপকে মাল্টিপ্লেক্সে রাজত্ব করছে ‘রইদ’ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ সিটি গ্রুপকে সচল রাখতে ২৬,৬০০ কোটি টাকার ঋণ পুনর্গঠনে ৩৬ ব্যাংক ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত আদিবাসী তরুণীকে ধর্ষণ, মুখে অ্যাসিড : ২ বিএসএফ সদস্যকে ৪২ বছরের কারাদণ্ড ৭ বছরের শিশু ধর্ষণ, সাড়ে ৮ বছর পর আসামির যাবজ্জীবন শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

সজল-মৌসুমী হামিদের শর্টকাট ভালোবাসা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৭
  • ১২৬ Time View

সজল-মৌসুমী হামিদ দু’জনেই সারাবছর ব্যস্ততায় ডুবে থাকেন। অভিনয় করেন অসংখ্য নাটক-টেলিফিল্মে। এরমধ্যে কিছু কাজ তাদের মনে দাগ কেটে যায়। যেমনটা এবার হয়েছে।

সজল চলচ্চিত্রে মনোযোগী হলে ভালো নাটকে কাজের সুযোগ পেলে মিস করেন না। আর মৌসুমী হামিদকে পাওয়া যায় বরাবরই বৈচিত্রময় সব কাজে। এবার তারা জুটিবেঁধে ‘শর্টকাট ভালোবাসা’ নামের একটি নাটকে অভিনয় করলেন।

নাটকটি রচনা করেছেন মাতিয়া বানু শুকু এবং পরিচালনা করছেন মো. রবিউল শিকদার। গেল ২৪ ফেব্রুয়ারি রাজধানীর উত্তরায় নাটকটির শুটিং শেষ হয়েছে। এতে সজল-মৌসুমী হামিদ ছাড়াও অভিনয় করেছেন মাজনুন মিজান।

নাটকটি প্রসঙ্গে মোসুমী জাগো নিউজকে বলেন, ‘নাটকে রায়না চরিত্রে অভিনয় করেছি। রায়নাকে ভালোবাসে রাজন ও রোমেল। কিন্তু কার ভালোবাসার টানে কার কাছে ছুটে যাবেন রায়না তাই নিয়ে রায়নার মাঝে সিদ্ধান্তের অন্তর্দ্বন্দ্ব দেখা দেয়। নানান মানিসক দ্বন্দ্বে এগিয়ে যায় নাটকের গল্প।’

তিনি বলেন, ‘এ ধরণের গল্পে সঠিক অভিনয় করার অনেক সুযোগ পাওয়া যায়। নিজেকে মেলে ধরার চান্স থাকে। সেটাই করেছি। নাটকটি দর্শকদের কাছে ভালো লাগবে বলে আমার দৃঢ় বিশ্বাস।’

‘শর্টকাট ভালোবাসা’ নাটকটি শিগগির একটি বেরসকারি চ্যানেলে প্রচার হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ