1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

শৃঙ্খলাবিরোধী কর্মে জড়িয়ে পড়লেই ব্যবস্থা : ডিএমপি কমিশনার

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৭
  • ৭৩ Time View

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, পুলিশের কোনো সদস্যের আইন ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড মেনে নেয়া হবে না। কেউ শৃ্ঙ্খলাবিরোধী কর্মে জড়ালেই তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

শনিবার রাজারবাগের এসআই শহীদ শিরু মিয়া মিলনায়তনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০১৭ এর প্রথম পর্বের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

পুলিশের কেউ যেন অনৈতিক কাজে জড়িয়ে না পড়ে সে বিষয়ে সবাইকে কঠোর তদারকি করার নির্দেশ দিয়ে অনুষ্ঠানে ডিএমপি কমিশনার বলেন, পুলিশ একটি শৃ্ঙ্খলা রক্ষাকারী সর্ববৃহৎ প্রতিষ্ঠান। ডিএমপি এক্ষেত্রে অগ্রগণ্য। পুলিশের খেলাধুলা ও সংস্কৃতিচর্চা সবকিছুতেই ডিএমপি এগিয়ে। দায়িত্ব পালনের পাশাপাশি খেলাধুলা ও বিনোদনের পর্যাপ্ত সুযোগ থাকা চাই।

তিনি আরও বলেন, খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশে অন্যতম মাধ্যম। বিশেষ করে মেয়েদের আউটডোর এবং ইনডোর সব জায়গাতেই খেলাধুলায় আরও সুযোগ করে দিতে হবে।

player

বেশি বেশি খেলাধুলার আয়োজনের ওপর জোর দিয়ে কমিশনার বলেন, ডিএমপি পরিবারের সদস্যরা অনেক পরিশ্রম করে। তাদের ডিউটির পাশাপাশি সারা বছর খেলাধুলা ও বিনোদনমূলক অনুষ্ঠান আরও বেশি বেশি আয়োজন করতে হবে।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ১৯ ও ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ২০০ মিটার দৌড়, চাকতি নিক্ষেপ, লৌহ গোলক নিক্ষেপ, এ্যালার্ম প্যারেডসহ মোট ১৮টি ইভেন্টের চূড়ান্ত বিজয়ীদের মাঝে এ পুরস্কার বিতরণ করা হয়। সোমবার (২৭ ফেব্রুয়ারি) আরও ১৫টি ইভেন্টের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে মিরপুরের পিওএম, পুলিশ লাইন্স মাঠে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ডিএমপির অতিরিক্ত কমিশনার ও যুগ্ম পুলিশ কমিশনারসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ